শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়া সফরে স্বপ্নের মতো প্রথম দিন কাটালো বাংলাদেশ কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব, আলোচনায় যাদের নাম দীর্ঘ ২৩ বছর পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদলের বৈঠক রবিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট পাইকগাছায় জমিজমা বিরোধের কুপিয়ে জখমের অভিযোগ দিঘলিয়ায় দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিনের প্রতিনিধি সৌমিত্র দত্তের পুত্র গোল্ডেন A+ পেয়েছে খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখতে হবে – আমীর এজাজ খান এমপি বাগেরহাটে জমি জবরদখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন অসিত সাহার শোকাহত পরিবারের পাশে জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত আহবায়ক আবু জাফর

পাইকগাছায় পানি পরীক্ষা ল্যাবের উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::পাইকগাছায় নিরাপদ পানি নিশ্চিত করতে নবনির্মিত পানির গুণমান পরীক্ষা ল্যাব (ওয়াটার টেস্টিং ল্যাব) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। উন্নয়ন সংস্থা ওয়াটার এইড ও নবলোকের সহযোগিতায় পৌর পানি সরবরাহ শাখা কার্যালয়ে ল্যাবটি স্থাপন করা হয়।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে ল্যাবটির উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় এই ল্যাবটি একটি স্থায়ী সম্পদ হিসেবে কাজ করবে। নিয়মিত তদারকির মাধ্যমে এর সেবার মান বজায় রাখা হবে।

এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. লালু সরদার, উপ-সহকারী প্রকৌশলী মো. লিংকন আলী, প্রধান সহকারী শেখ জিয়াউর রহমান, বিল ক্লার্ক মো. শাহিন হোসেনসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্যবৃন্দ ও পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে ওয়াটার এইড ও নবলোকের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। নতুন এই ল্যাবে পানির আর্সেনিক, আয়রন, লবণাক্ততা, পিএইচ (pH) এবং ক্ষতিকর ব্যাকটেরিয়ার উপস্থিতি পরীক্ষা করা যাবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পৌর এলাকায় পানি বিক্রয়কারী সকল প্ল্যান্টকে নিয়মিতভাবে ল্যাব থেকে পানি পরীক্ষা করাতে হবে এবং পরীক্ষার রিপোর্টের কপি গ্রাহকদের অবগতির জন্য প্ল্যান্টে প্রদর্শন করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষও তাদের বাসাবাড়ির টিউবওয়েলের পানি এখানে পরীক্ষা করাতে পারবেন।

এদিকে ল্যাবটি চালু হওয়ায় এখন থেকে স্বল্প খরচে সহজেই পানির বিশুদ্ধতা যাচাই করা সম্ভব হবে, যা উপকূলীয় এই অঞ্চলে পানিবাহিত রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews