শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়া সফরে স্বপ্নের মতো প্রথম দিন কাটালো বাংলাদেশ কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব, আলোচনায় যাদের নাম দীর্ঘ ২৩ বছর পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদলের বৈঠক রবিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট পাইকগাছায় জমিজমা বিরোধের কুপিয়ে জখমের অভিযোগ দিঘলিয়ায় দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিনের প্রতিনিধি সৌমিত্র দত্তের পুত্র গোল্ডেন A+ পেয়েছে খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখতে হবে – আমীর এজাজ খান এমপি বাগেরহাটে জমি জবরদখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন অসিত সাহার শোকাহত পরিবারের পাশে জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত আহবায়ক আবু জাফর

পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::খুলনার পাইকগাছা উপজেলায় এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রথম দিনেই কেন্দ্রগুলোতে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ লক্ষ্য করা গেছে। পরীক্ষার্থীরা সময়মতো উপস্থিত হয়ে সুশৃঙ্খলভাবে পরীক্ষায় অংশগ্রহণ করে। নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে সার্বিক পরিস্থিতিকে সন্তোষজনক বলে উল্লেখ করেন। তিনি জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসময়ে উপস্থিত ছিলেন, ওসি মোঃ গোলাম কিবরিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ সহ সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ।

উল্লেখ্য, উপজেলায় মোট ১১টি কেন্দ্রে ২ হাজার চারশত সত্তর জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ৭টি এসএসসি, ২টি দাখিল ও ২টি ভোকেশনাল কেন্দ্র রয়েছে। প্রথম দিনে ৪৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews