রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
এমবাপ্পের সামনে এখন শুধুই মেসি বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে-পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া-চীন সফরের সাফল্য দেশের মানুষের অর্জন-সংসদে প্রধানমন্ত্রী মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী পাইকগাছায় মৎস্যচাষিদের মাঝে মাছ চাষের উপকরণ ও ফলজ গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি প্রজ্ঞা অর্জন করতে হবে -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী পরিবেশ সুরক্ষায় পাইকগাছায় চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সুন্দরবনে বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর প্রধানসহ আটক ২ নিহত ১ জনগণের ভোগান্তি কমাতে মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচল শুরু বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত

হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ একজনকে আটক করেছে নৌবাহিনী

  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: চলমান বৈশ্বিক জ্বালানি তেল সংকটের প্রেক্ষিতে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির বাস্ত বায়নে দায়িত্বরত এলাকাসমূহে সক্রিয় ও তৎপর রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে হাতিয়া উপজেলার তমুরদ্দি বাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে “বেলায়েত মটর পার্টস” নামক একটি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে মজুদকৃত ০৮ ড্রাম তথা ১ হাজার ৬শ লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়। এ সময় অবৈধভাবে জ্বালানি মজুদের দায়ে একজনকে আটক করা হয়। পরবর্তীতে, জব্দকৃত ডিজেল ও আটককৃত ব্যক্তির বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃত্রিম সংকট সৃষ্টি ও বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা প্রতিহত করতে বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews