শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়া সফরে স্বপ্নের মতো প্রথম দিন কাটালো বাংলাদেশ কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব, আলোচনায় যাদের নাম দীর্ঘ ২৩ বছর পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদলের বৈঠক রবিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট পাইকগাছায় জমিজমা বিরোধের কুপিয়ে জখমের অভিযোগ দিঘলিয়ায় দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিনের প্রতিনিধি সৌমিত্র দত্তের পুত্র গোল্ডেন A+ পেয়েছে খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখতে হবে – আমীর এজাজ খান এমপি বাগেরহাটে জমি জবরদখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন অসিত সাহার শোকাহত পরিবারের পাশে জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত আহবায়ক আবু জাফর

পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিনের কর্মসূচি পালিত

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছা উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬-এর দ্বিতীয় দিনের কর্মসূচি যথাযথভাবে পালিত হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে পুষ্টি বিষয়ক সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়। এছাড়া এতিমখানার শিশুদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়, যা উপস্থিত সবার মধ্যে ইতিবাচক সাড়া জাগিয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের বাস্তবায়নে অনুষ্ঠিত এ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ।

আয়োজকরা জানান, পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং অপুষ্টি প্রতিরোধে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাতীয় পুষ্টি সপ্তাহের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের মাঝে সুষম খাদ্য গ্রহণের গুরুত্ব তুলে ধরা এবং একটি সুস্থ, সবল জাতি গড়ে তোলা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews