শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়া সফরে স্বপ্নের মতো প্রথম দিন কাটালো বাংলাদেশ কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব, আলোচনায় যাদের নাম দীর্ঘ ২৩ বছর পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদলের বৈঠক রবিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট পাইকগাছায় জমিজমা বিরোধের কুপিয়ে জখমের অভিযোগ দিঘলিয়ায় দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিনের প্রতিনিধি সৌমিত্র দত্তের পুত্র গোল্ডেন A+ পেয়েছে খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখতে হবে – আমীর এজাজ খান এমপি বাগেরহাটে জমি জবরদখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন অসিত সাহার শোকাহত পরিবারের পাশে জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত আহবায়ক আবু জাফর

ভারতে ৫ বছর কারাভোগ শেষে দেশে ফিরল বাংলাদেশি এক নারী

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: ভারতে ৫ বছর কারাভোগ শেষে পাচারের শিকার বাংলাদেশি এক নারীকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত আনা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে বেনাপোল চেকপোস্ট-পেট্রাপোল দিয়ে এই নারীকে ভারত থেকে ফেরত আনা হয়।

ফেরত আসা বাংলাদেশি এই নারী নড়াইল জেলার কালিয়া উপজেলার মাধবপাশা এলাকার বাসিন্দা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ফেরত আসা ওই নারী অবৈধভাবে ভারতের বেঙ্গালুরু যায়। সেখানে অবৈধভাবে বাসা বাড়িতে কাজ করার অপরাধে সেদেশের পুলিশ ওই নারীকে আটক করে আদালত পাঠায়।পরে আদালত তাকে সাজা দেয়। সাজা শেষে একটি বেসরকারি শেল্টার হোমের হেফাজতে ছিলেন তিনি। নাগরিকত্ব যাচাইপূর্বক ট্রাভেল পারমিট ইস্যু করে আজ তাকে ফিরিয়ে আনা হয়েছে। ভালো কাজের প্রলোভন দেখিয়ে তাকে ভারতে পাচার করা হয়েছিল। দীর্ঘদিন পর দেশে ফিরে পরিবারের কাছে আসতে পেরে স্বস্তি প্রকাশ করেন তিনি।

মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর এফ ও শফিকুল ইসলাম জানান,৫ বছর আগে উন্নত জীবনের আশায় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এই নারী। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়ার পর সাজা শেষে বেসরকারি একটি শেল্টার হোমে ঠাঁই হয়।সেখান থেকে আজ দেশে আনা হয়েছে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের পুলিশ পরিদর্শক সৈয়দ মোর্তজা হোসেন জানান, ভারত ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে তিনি দেশে ফেরার সুযোগ পেয়েছেন। আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামে একটি এনজিও সংস্থা ফেরত আসা এই বাংলাদেশি নারীকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ থেকে নিজেদের হেফাজতে নিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews