বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :

বাগেনহাটে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ২৩৭ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস।
মঙ্গলবার(২৮ এপ্রিল) সকালে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বাগেরহাট- খুলনা মহাকসড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়।
র‍্যালি শেষে আদালত চত্বরে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করন ৩য় পর্যায় প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়,সামাজিক প্রতিষ্ঠান ব্র্যাক,বাদাবন সংঘ সহ বিভিন্ন আইনগত সেবা প্রদানকারী,ও রক্তদান কর্মসূচি স্টলের উদ্বোধন করা হয়। এসময় উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম । পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বিচার বিভাগ, প্রশাসন ও আইনজীবী নেতারা অংশ নেন।
আলোচনা সভায় জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম বলেন, ‘অর্থাভাবে যারা আইনগত সহায়তা নিতে পারেন না, তাদের জন্য রাষ্ট্র লিগ্যাল এইড ব্যবস্থা চালু রেখেছে। এটি কোনো অনুগ্রহ নয়, বরং নাগরিকের সাংবিধানিক অধিকার।’
এদিকে বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন বলেন, ‘আইনের দৃষ্টিতে সব নাগরিক সমান। তবে বাস্তবে সেই সমতা নিশ্চিত করতে হলে সবার জন্য আদালতের দ্বার উন্মুক্ত করা জরুরি।’
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন–বাগেরহাট জেলা পরিষদের প্রশাস ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন, জেলা পুলিশ সুপার মো, মোহম্মদ হাচান চৌধরী,আইন সহায়তা কমিটির সদস্য সচিব আছমা আরা বীথি, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ শামিম হোসেন, জেলা সিভিল সার্জন ডা. আ. স. মোঃ মাহবুবুল আরমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews