রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
এমবাপ্পের সামনে এখন শুধুই মেসি বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে-পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া-চীন সফরের সাফল্য দেশের মানুষের অর্জন-সংসদে প্রধানমন্ত্রী মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী পাইকগাছায় মৎস্যচাষিদের মাঝে মাছ চাষের উপকরণ ও ফলজ গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি প্রজ্ঞা অর্জন করতে হবে -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী পরিবেশ সুরক্ষায় পাইকগাছায় চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সুন্দরবনে বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর প্রধানসহ আটক ২ নিহত ১ জনগণের ভোগান্তি কমাতে মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচল শুরু বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত

কক্সবাজারের ইনানীতে গাঁজাসহ মাদক পাচারকারী আটক

  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

মনির হোসেন :: কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, কক্সবাজারের উখিয়া থানাধীন মেরিন ড্রাইভ সংলগ্ন সফির বিল এলাকায় মাদক পাচারকারীরা মাদক পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২৮ এপ্রিল মঙ্গলবার মধ্যরাত ১টায় কোস্ট গার্ড স্টেশন ইনানী কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে
পলায়নকালে ১ জন মাদক পাচারকারীকে আটক করা হয় এবং ঘটনাস্থল হতে প্রায় ১৫ লক্ষ টাকা মূল্যের ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়।

জব্দকৃত গাঁজা ও আটককৃত মাদক পাচারকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews