রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
এমবাপ্পের সামনে এখন শুধুই মেসি বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে-পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া-চীন সফরের সাফল্য দেশের মানুষের অর্জন-সংসদে প্রধানমন্ত্রী মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী পাইকগাছায় মৎস্যচাষিদের মাঝে মাছ চাষের উপকরণ ও ফলজ গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি প্রজ্ঞা অর্জন করতে হবে -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী পরিবেশ সুরক্ষায় পাইকগাছায় চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সুন্দরবনে বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর প্রধানসহ আটক ২ নিহত ১ জনগণের ভোগান্তি কমাতে মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচল শুরু বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত

সরকারি নির্দেশনা উপেক্ষা; রাতে দোকান খোলা রাখায় পাইকগাছায় জরিমানা

  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অমান্য করে সন্ধ্যা ৭টার পর দোকান ও শপিংমল খোলা রাখায় খুলনার পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। এ সময় ছয় ব্যবসায়ীকে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলা সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান চালানো হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সারা দেশে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধ রাখার নিয়ম রয়েছে। তবে কিছু ব্যবসায়ী ওই নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখছিলেন—এমন তথ্যের ভিত্তিতেই ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী।

আদালত সূত্রে জানা গেছে, দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় সরকারি আদেশ অমান্য করায় পৌর সদরের উর্মিমা কমপ্লেক্সের স্যামসাং শোরুমকে ১ হাজার টাকা, বোয়ালিয়া মোড়ের কাপড় ব্যবসায়ী বিষ্ণু পালকে ১ হাজার টাকা, সরল বাজারের তিনটি দোকানকে মোট ১ হাজার ৫০০ টাকা এবং জিরোপয়েন্টের ওয়ালটন শোরুমকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, জাতীয় বিদ্যুৎ সাশ্রয় নীতি বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। সরকারি নির্দেশনা অমান্য করলে ভবিষ্যতে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি সকল ব্যবসায়ীদের জনস্বার্থে নির্ধারিত সময়ের মধ্যে দোকান বন্ধ রাখার আহ্বান জানান।

এ সময় পেশকার আনিছুর রহমান, তুহিন বিশ্বাসসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews