রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
এমবাপ্পের সামনে এখন শুধুই মেসি বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে-পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া-চীন সফরের সাফল্য দেশের মানুষের অর্জন-সংসদে প্রধানমন্ত্রী মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী পাইকগাছায় মৎস্যচাষিদের মাঝে মাছ চাষের উপকরণ ও ফলজ গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি প্রজ্ঞা অর্জন করতে হবে -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী পরিবেশ সুরক্ষায় পাইকগাছায় চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সুন্দরবনে বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর প্রধানসহ আটক ২ নিহত ১ জনগণের ভোগান্তি কমাতে মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচল শুরু বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত

পাইকগাছায় লাইসেন্সবিহীন করাতকল ও বেকারিকে জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

এম জালাল উদ্দীন:পাইকগাছা:: পাইকগাছায় লাইসেন্সবিহীন করাতকল ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি কার্যক্রম পরিচালনার দায়ে ভ্রাম্যমাণ আদালতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার কপিলমুনি ইউনিয়নে পৃথক এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী এবং সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী।

অভিযানে লাইসেন্স ছাড়া করাতকল পরিচালনার অপরাধে ‘ভাই ভাই স্বমিল’-কে ৮ হাজার টাকা এবং ‘মোস্তফা সরদার স্বমিল’-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও কপিলমুনি কলেজ রোডে অবস্থিত একটি বেকারিতে প্যাকেটজাত পণ্যে প্রস্তুত ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময়ে উপস্থিত ছিলেন, পেশাদার তুহিন বিশ্বাস সহ থানা পুলিশ ও আনসার সদস্য বৃন্দ।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews