শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়া সফরে স্বপ্নের মতো প্রথম দিন কাটালো বাংলাদেশ কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব, আলোচনায় যাদের নাম দীর্ঘ ২৩ বছর পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদলের বৈঠক রবিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট পাইকগাছায় জমিজমা বিরোধের কুপিয়ে জখমের অভিযোগ দিঘলিয়ায় দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিনের প্রতিনিধি সৌমিত্র দত্তের পুত্র গোল্ডেন A+ পেয়েছে খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখতে হবে – আমীর এজাজ খান এমপি বাগেরহাটে জমি জবরদখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন অসিত সাহার শোকাহত পরিবারের পাশে জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত আহবায়ক আবু জাফর

বাগেরহাটে মে দিবস উপলক্ষে র‍্যালি ও সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত আসবে এবার নতুন প্রভাত’ এ লক্ষ্যকে সামনে রেখে বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ (শুক্রবার ০১ মে) সকালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও পরবর্তীতে আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের চত্বর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন
জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম,
শ্রম অধিদপ্তরের উপপরিচালক মোঃ ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেল,বাগেরহাট প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোল্লা আব্দুর রব, বাস মালিক সমিতির সহ-সভাপতি শাহজাহান মিনা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আবুল কাশেম, বাস শ্রমিক ইউনিয়ন এর সমিতির সভাপতি আবুল কাশেম ভূঁইয়া সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলামসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews