1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

খুলনায় পৃথক সাইকেল লেন তৈরির ঘোষণা কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর

  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

খুলনায় পৃথক সাইকেল লেন তৈরির ঘোষণা দিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
আকিজ বাই সাইকেল র‌্যালী এবং স্টান্ট শো প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

কেসিসি প্রশাসক আরো বলেন, সাইকেলের জন্য পৃথক লেনসহ প্রয়োজনীয় অবকাঠামো এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত হলে মানুষের নিরাপদ যাতায়াতের পাশাপাশি দুর্ঘটনা ও যানজট হ্রাস পাবে। সেই সঙ্গে বায়ুদূষণ যেমন কমবে, তেমনি জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশবান্ধব নগরী গড়ে উঠবে।

শুক্রবার (১ মে ) দুপুরে মহানগরীর শিববাড়ি আকিজ বাই সাইকেলের পৃষ্ঠপোষকতায় এবং খুলনা সাইক্লিইস্টের সহযোগিতায় মোড়ে খুলনা বিভাগের প্রথম স্টান্ট শো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আগে একটি সাইকেল র‌্যালী নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিব বড়ি শেষ হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিরাপদ সড়ক চাই-এর (নিসচা) খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মাহবুবুর রহমান মুন্না। স্টান্ট শো প্রতিযোগিতার বিচারক ছিলেন খ্যাতিমান স্টান্ট রাইডার শাহরিয়ার মাহমুদ । অনুষ্ঠানটি পরিচালনা করেন নাইম খান, মাহাথির মোঃ অথৈ এবং সায়েদ খান। অন্যান্যের মধ্যে নড়াইল সাইক্লিইস্ট , নোওয়াপাড়া স্টান্ট রাইডার, বসুন্দিয়া সাইক্লিইস্ট, অভয়নগর সাইক্লিইস্ট
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন রেজা উর রহমান (এডমিন) , কাজী সাদিক( এডমিন) সহ খুলনা সাইক্লিইস্টের পরিচালনা কমিটি।

চোখ ধাঁধানো স্টান্ট শো দেখে মুগ্ধ হন কেসিসি প্রশাসকসহ উপস্থিত সবাই। পরে আকিজ বাই সাইকেলের পক্ষ থেকে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু চ্যাম্পিয়নকে ৪০০০ টাকা, রানার আপ ২৫০০ টাকা এবং ২য় রানার আপ ১৫০০ টাকা পুরষ্কা তুলে দেন।

পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন উপলক্ষে কেসিসি এমপ্লয়ীজ ইউনিয়ন আয়োজিত বর্ণাঢ্য র‌্যালী প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট