রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
এমবাপ্পের সামনে এখন শুধুই মেসি বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে-পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া-চীন সফরের সাফল্য দেশের মানুষের অর্জন-সংসদে প্রধানমন্ত্রী মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী পাইকগাছায় মৎস্যচাষিদের মাঝে মাছ চাষের উপকরণ ও ফলজ গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি প্রজ্ঞা অর্জন করতে হবে -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী পরিবেশ সুরক্ষায় পাইকগাছায় চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সুন্দরবনে বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর প্রধানসহ আটক ২ নিহত ১ জনগণের ভোগান্তি কমাতে মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচল শুরু বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত

পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গদাইপুর ব্লাড ব্যাংকের মানববন্ধন ও বিক্ষোভ

  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ২৩৭ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষায় প্রতিবাদে মুখর হয়েছে স্থানীয় জনগণ। শনিবার (২ মে) বিকেলে উপজেলার নতুন বাজার প্রধান সড়কে ‘গদাইপুর ব্লাড ব্যাংক’-এর উদ্যোগে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কর্মসূচির শুরুতে গদাইপুর মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে স্থানীয় সাধারণ মানুষসহ মহিলা দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী ব্যানার ও মাদকবিরোধী প্ল্যাকার্ড হাতে অংশ নেন।

গদাইপুর ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও জেলা স্বেচ্ছাসেবক দল নেতা এস.এম. মোখলেছুর রহমান (কাজল)-এর সভাপতিত্বে এবং শেখ কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সভাপতি ও উপজেলা বিএনপি নেতা সরদার ফারুক আহমেদ।

সমাবেশে বক্তারা বলেন, “অনলাইন জুয়া ও মাদক বর্তমান প্রজন্মের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে। ঘরে ঘরে এই মরণব্যাধি ছড়িয়ে পড়ায় সামাজিক অবক্ষয় চরমে পৌঁছেছে।” তারা অবিলম্বে এলাকায় মাদক সিন্ডিকেট ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ ও প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

এসময় আরও বক্তব্য রাখেন গদাইপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রভাষক আবু সালেহ মো. ইকবাল, নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, বিএনপি নেতা পার্থ সারথি সরকার, হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, নূরালী মোড়ল ও কাজী শুভ।

নারী নেত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন গদাইপুর ইউনিয়ন মহিলা দলের সভাপতি কাজী কাকলী আক্তার, সাধারণ সম্পাদক বিথী সরকার, সাংগঠনিক সম্পাদক জাহানারা খাতুনসহ জরিনা বেগম, রত্না, বৈশাখী ইসলাম, রোকেয়া, উর্মী, তামান্না, পিয়ারী, সালমা, মর্জিনা, আছিয়া, জেসমিন ও সোমা।

বক্তারা অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি সন্তান কোথায় যাচ্ছে এবং কাদের সঙ্গে মিশছে সেদিকে কড়া নজর রাখতে হবে। সম্মিলিত সামাজিক আন্দোলনের মাধ্যমেই সমাজকে এই অভিশাপ থেকে মুক্ত করা সম্ভব বলে তারা মত দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews