1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
বটিয়াঘাটায় কালবৈশাখীর তান্ডবে খোলা আকাশের নিচে অসহায় পরিবার পাশে দাঁড়ালেন ইউএনও থান্দার কামরুজ্জামান খুলনা-৬ আসনের এমপি’র শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন নীরবতা নয়, প্রতিবাদ-পাইকগাছায় ইভটিজিং বিরোধী সচেতনতা সভা সুন্দরবনের দস্যুদের বিরুদ্ধে আবারও অভিযান শুরু করেছে কোস্টগার্ড বাগেরহাটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত শার্শার এক যুবক লিবিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত,উদ্ধার হয়নি মরদেহ শেষ ম্যাচে হোঁচট টাইগারদের, সমতায় শেষ টি-টোয়েন্টি সিরিজ ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কবার্তা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ যেকোনো সময়, কড়া হুঁশিয়ারি তেহরানের মোংলা বন্দর কর্তৃপক্ষ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত

খুলনা-৬ আসনের এমপি’র শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন

  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ কয়রা ও পাইকগাছা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রোববার (৩ মে) লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুল ও খড়িয়া দাখিল মাদ্রাসা পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ঘুরে দেখেন এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন এবং সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা কর্মপরিষদ সদস্য ও পাইকগাছা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা এসএম আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাইদুর রহমানসহ দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে এমপি শিক্ষার সার্বিক উন্নয়নে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট