1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
মহানগরীতে নি¤œআয়ের বসতিতে পানীয় জলের সংকট রয়েছে-নজরুল ইসলাম মঞ্জু সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভা পাইকগাছায় শিকির বিল খাল খনন কাজের উদ্বোধন পটুয়াখালীতে কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে নকল সিগারেট জব্দ পাইকগাছায় প্রস্তাবিত ফায়ার স্টেশন নির্মাণস্থল পরিদর্শন বেনাপোর বন্দরে পন্য চালান প্রবেশ ও খালাস সস্পর্কে সাংবাদিক সম্মেলন করেছেন বন্দর কর্তৃপক্ষক বিশ্বসেরা আকর্ষণ, শাহরুখ খান এবং ভক্তদের উন্মাদনা নতুন প্রস্তাব তেহরানের,৩০ দিনের মধ্যে যুদ্ধের স্থায়ী অবসান চায় ইরান মাছ ধরতে গিয়ে যেভাবে বৃষ্টির মরদেহ খুঁজে পেলেন এক জেলে শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

পাইকগাছায় প্রস্তাবিত ফায়ার স্টেশন নির্মাণস্থল পরিদর্শন

  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

এম জালাল উদ্দীন:পাইকগাছা:: খুলনার পাইকগাছা উপজেলায় প্রস্তাবিত ফায়ার স্টেশন নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সোমবার (৪ মে) দুপুরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে টিটিসি সংলগ্ন নির্ধারিত স্থানটি সরেজমিনে পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরামুল হোসেন, ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ শহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সারা দেশে নতুন ২৯টি ফায়ার স্টেশন স্থাপনের সরকারি প্রকল্পের আওতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে উপযুক্ত স্থান নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবেই এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।

কর্তৃপক্ষ জানায়, প্রস্তাবিত ফায়ার স্টেশনটি বাস্তবায়িত হলে পাইকগাছা উপজেলার অগ্নিনির্বাপন ব্যবস্থা আরও জোরদার হবে। পাশাপাশি অগ্নিকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া সম্ভব হবে, যা জননিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে পাইকগাছা উপজেলায় কোনো ফায়ার স্টেশন না থাকায় অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনায় ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এ প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরেই এলাকাবাসী একটি ফায়ার স্টেশন স্থাপনের দাবি জানিয়ে আসছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট