1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
মহানগরীতে নি¤œআয়ের বসতিতে পানীয় জলের সংকট রয়েছে-নজরুল ইসলাম মঞ্জু সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভা পাইকগাছায় শিকির বিল খাল খনন কাজের উদ্বোধন পটুয়াখালীতে কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে নকল সিগারেট জব্দ পাইকগাছায় প্রস্তাবিত ফায়ার স্টেশন নির্মাণস্থল পরিদর্শন বেনাপোর বন্দরে পন্য চালান প্রবেশ ও খালাস সস্পর্কে সাংবাদিক সম্মেলন করেছেন বন্দর কর্তৃপক্ষক বিশ্বসেরা আকর্ষণ, শাহরুখ খান এবং ভক্তদের উন্মাদনা নতুন প্রস্তাব তেহরানের,৩০ দিনের মধ্যে যুদ্ধের স্থায়ী অবসান চায় ইরান মাছ ধরতে গিয়ে যেভাবে বৃষ্টির মরদেহ খুঁজে পেলেন এক জেলে শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

পাইকগাছায় শিকির বিল খাল খনন কাজের উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নে শিকির বিল খাল খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৪ মে) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ ও সলিডারিডাদ-এর যৌথ ব্যবস্থাপনায় এ খনন কার্যক্রমের সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ একরামুল হোসেন।

এসময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, এলাকাবাসী এবং খাল খনন কার্যক্রমে সম্পৃক্ত দুইটি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উত্তরণ ও সলিডারিডাদ ইতিপূর্বে দেশের ১২টি উপজেলায় মোট ৫২টি খাল সফলভাবে খনন সম্পন্ন করেছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, শিকির বিল খাল খননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট