রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
এমবাপ্পের সামনে এখন শুধুই মেসি বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে-পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া-চীন সফরের সাফল্য দেশের মানুষের অর্জন-সংসদে প্রধানমন্ত্রী মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী পাইকগাছায় মৎস্যচাষিদের মাঝে মাছ চাষের উপকরণ ও ফলজ গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি প্রজ্ঞা অর্জন করতে হবে -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী পরিবেশ সুরক্ষায় পাইকগাছায় চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সুন্দরবনে বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর প্রধানসহ আটক ২ নিহত ১ জনগণের ভোগান্তি কমাতে মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচল শুরু বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত

সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভা

  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:; সোশ্যাল কোহেশন নেটওয়ার্ক (এসসিএন) এর সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এর আয়োজনে ‘সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ-বিষয়ক’ জেলা পর্যায়ে পরামর্শ সভা সোমবার খুলনা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় অতিথিরা বলেন, গুজব, অপতথ্য ও ভুলতথ্যরোধে সকলকে সতর্ক থাকতে হবে। ভুয়া তথ্য দ্রুত সময়ের মধ্যে ছড়িয়ে পড়ছে। এক্ষেত্রে সঠিক তথ্য প্রচারে জনপ্রিয় ফ্যাক্ট চেকিং প্লাটফর্মগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শ্রম বৈষম্য, নারী নির্যাতন, যৌতুকপ্রথা, বহুবিবাহ, ভূমি অপরাধসহ বিভিন্ন সমস্যা বহু দিনধরে চলে আসছে। এগুলোকে প্রতিরোধে সকলকে কাজ করতে হবে। তারা আরও বলেন, সকল পর্যায়ে শান্তি সম্প্রীতি বজায় রাখা ও প্রতিহিংসা বন্ধ করা দরকার। অনলাইনে উস্কানিমূলক পোস্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ মেহেদী হাসান, মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক সুরাইয়া সিদ্দীকা প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক শাহদত হোসেন বাচ্চু।
পরামর্শ সভায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, উন্নয়ন সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, যুব ও নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ অংশগ্রহণ করে।
এই অনুষ্ঠানের উদ্দেশ্য হলো নাগরিক সমাজ সংগঠনসমূহ, সিএসও ও জেলা প্রশাসনের সহযোগিতা বৃদ্ধি, স্থানীয় সংঘাত ও ঝুঁকি চিহ্নিতকরণ, প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি, বিভিন্ন অংশীজনের মধ্যে সহযোগিতা বৃদ্ধি, সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় করণীয় নির্ধারণ এবং যৌথ উদ্যোগের সম্ভাবনা নির্ধারণ ও সমন্বয় কাঠামো শক্তিশালীকরণ।
অনলাইন গুজব দ্রুত ছড়িয়ে পড়া, উস্কানিমূলক পোস্ট ও বক্তব্য, ছোট ঘটনাকে বড় করে তোলা, মধ্যস্থতার অভাব, সহিংসতা ও ব্যাপক ক্ষয়ক্ষতি ও জীবননাশ নিয়ে সভায় আলোচনা হয়। এছাড়া গুজব প্রতিরোধ ও সচেতনতা তৈরি, সংলাপ ও আস্থা গড়ে তোলা, সোশ্যাল মিডিয়ায় ইতিবাচক বার্তা ছড়ানো, আগাম সতর্কতা প্রদান, শান্তিপূর্ণ সমাধান প্রচারসহ বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews