বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :

পাইকগাছায় বাকপ্রতিবন্ধীর বসতঘর আগুন; সর্বস্বান্ত পরিবার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের উত্তর গড়ের আবাদ গ্রামে বিদ্যুৎ লাইনের শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাকপ্রতিবন্ধীর বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ঘরের আসবাবপত্রসহ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) দুপুর প্রায় ১২টার দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, বাড়ির কর্তা বাকপ্রতিবন্ধী আবু ছিদ্দিক সরদার জীবিকার তাগিদে কয়েকদিন আগে বাইরে ধান কাটতে গেছেন এবং এখনো বাড়িতে ফেরেননি।

ছিদ্দিক সরদারের স্ত্রী কাকুলী বেগম বলেন, দুপুরের দিকে আমি পাশের ঘরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ আমার ছেলে বায়জিদ চিৎকার করে বলে—মা, আমাদের ঘরে আগুন লেগেছে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। আমরা কিছুই বের করতে পারিনি, সব পুড়ে গেছে।

স্থানীয়রা দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ততক্ষণে ঘরের ভেতরের সবকিছুই পুড়ে যায়। স্থানীয় বাসিন্দা রশিদ সরদার জানান, মিটারের পাশের নষ্ট তার থেকে শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ছিদ্দিক সরদার অত্যন্ত দরিদ্র মানুষ। তার পক্ষে নতুন করে ঘর নির্মাণ করা কঠিন।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে চরম দুর্ভোগে পড়েছে। এলাকাবাসী দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন, যাতে পরিবারটি পুনরায় মাথা গোঁজার ঠাঁই পেতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews