1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সড়ক যোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ-প্রধানমন্ত্রী ১২ পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তাকে রদবদল দেশের মোট রিজার্ভ ৩৫.৩০ বিলিয়ন ডলার পদত্যাগ করবো না-মমতা পাইকগাছায় কৃষি উন্নয়নে লো লিফট পাম্প স্থাপন; পরিদর্শনে সংশ্লিষ্টরা দাকোপের কামারখোলায় বাসন্তী মন্দিরের আয়োজনে ঘোড়দৌড় প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিচালনায় গঠিত কমিটির ১২তম সভা অনুষ্ঠিত পাইকগাছায় বাকপ্রতিবন্ধীর বসতঘর আগুন; সর্বস্বান্ত পরিবার ভোলায় আগ্নেয়াস্ত্র গুলি ও গাঁজাসহ একজনকে আটক করেছে কোস্টগার্ড পাইকগাছায় খাল খনন কার্যক্রমে প্রশাসনের মনিটরিং

খুলনা সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিচালনায় গঠিত কমিটির ১২তম সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১২তম সভা মঙ্গলবার সকালে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
সভায় কেসিসি’র ‘বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় গ্যারেজ সম্প্রসারণের জন্য সংলগ্ন জমি অধিগ্রহণ, পরিবেশ মন্ত্রণালয়ের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা-২০২১ অনুযায়ী ট্রেন্সিং গ্রাউন্ডের ২৫০ মিটারের মধ্যে আবাসিক প্রকল্প গ্রহণ করা যাবে না মর্মে বিধিনিষেধ থাকায় রাঁজবাধ ট্রেন্সিং গ্রাউন্ডের ২০০ ফুট দক্ষিণে বাংলাদেশ নৌবাহিনী কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক জমি ক্রয়ে সম্মতি না দেয়া, স্থানীয় সরকার বিভাগের সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত খুলনা ওয়াসা কর্তৃক সড়ক খনন বন্ধ রাখা, বকেয়া বিজ্ঞাপন কর আদায়ের ক্ষেত্রে চলতি অর্থবছরের জুন মাস পর্যন্ত সময় দেয়া, ঠিকানাবিহীন বিজ্ঞাপন সংস্থার বিদ্যমান বিলবোর্ড ভাড়া প্রদানের উদ্যোগ নেয়া এবং যে সকর বিজ্ঞাপন সংস্থার নিকট বকেয়া রয়েছে পুনরায় তাদের বরাদ্দ না দেয়া; জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায় খুলনা শহর এলাকার উন্নয়ন (ফেজ-২) প্রকল্পের ডিপিপি মূল্যের চেয়ে প্রাক্কলন মূল্য বেশী হওয়ায় ১ম পর্যায়ে সোনাডাঙ্গা বাইপাসের অর্ধেক অংশ ও ২৩টির স্থলে ৯টি পুকুরের উন্নয়ন কাজ শুরু করা এবং ডিপিপি সংশোধনের পর বাকি অংশের উন্নয়ন কাজ সম্পন্ন করা, যানজট নিরসনে নগরীতে ইজিবাইকের চলাচল নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের লক্ষ্যে ট্রাফিক বিভাগের সমন্বয়ে কমিটি গঠন, বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের ক্ষেত্রে সুপারিশ প্রণয়ণের লক্ষ্যে কমিটি গঠন, টিআর বরাদ্দের মাধ্যমে প্রাপ্ত অর্থে বর্ষা মৌসুমের পূর্বে দ্রুত পানি নিস্কাশনের সুবিধার্থে ১২টি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ ড্রেনসমূহের পেড়িমাটি উত্তোলন, ট্রেড লাইসেন্স নবায়নের ক্ষেত্রে চলতি অর্থবছরের জন্য সারচার্জ মওকুফ, লবনচরার গোড়া খালের (ক্ষেত্রেখালী খাল হতে রূপসা নদী পর্যন্ত) সাথে রূপসা নদীর সংযোগ স্থাপন, পানি নিস্কাশনের সুবিধার্থে লবনচলা ১নং খালে আরো দু’টি পাইপ স্থাপন, দালান ও সেমিপাকা ভবনের পৌরকর পুননির্ধারণ এবং নামপত্তন ফি নির্ধারণে প্রধান রাজস্ব কর্মকর্তাকে প্রধান করে কমিটি গঠন, সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড হতে ময়ূর ব্রীজের রাস্তার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের খুলনা জেলা ও মহানগর শাখার প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক সংসদ সদস্য ও ভাষা সৈনিক নুরুল ইসলাম দাদু ভাই-এর নামে নামকরণের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সভায় কেসিসি’র বিদ্যমান প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্বাস্থ্য সেবা বিভাগের নিকট হস্তান্তর এবং জন ও যান চলাচলের সুবিধার্থে নগরীর ডাকবাংলো মোড় থেকে ফেরিঘাট পর্যন্ত সড়কের ওপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতির বক্তৃতায় কেসিসি প্রশাসক বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে নগরীর আওতাধীন প্রত্যন্ত এলাকাসমূহ পরিদর্শন করে সাধারণ মানুষের সমস্যাসমূহ জানার চেষ্টা করেছি। সীমিত জনবল ও অর্থ দিয়ে সমস্যাসমূহ সমাধানে সবাই নিরলসভাবে কাজ করছি। স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন গড়ে তোলাসহ খুলনাকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে নতুন নতুন পরিকল্পনা প্রণয়নে তিনি পরিচালনা কমিটির সদস্যদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় কেসিসি পরিচালনা কমিটির সদস্য কেএমপি’র উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলাম, কেডিএ’র সদস্য মো: ইকবাল হোসেন, মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য ড. এ কে এম আনিসুর রহমান, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: তানিমুল হক, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো: মুরশিদ আলম, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো: মুজিবুর রহমান, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উপবিভাগীয় প্রকৌশলী মো: মাহমুদুল হক, কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান, আইন উপদেষ্টা এ্যাড. শেখ আব্দুল আজিজ ও এ্যাড. মো: মনিরুল ইসলাম পান্না সহ বিটিসিএল, গনপূর্ত অধিদপ্তর, এলজিইডি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বন অধিদপ্তর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, শিক্ষা অফিসের প্রতিনিধিসহ কেসিসি’র বিভাগ ও শাখা প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট