বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :

পাইকগাছায় ইসলামী ব্যাংকে জালিয়াতির চেষ্টা; আটক ১

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় ইসলামী ব্যাংকে জাল ‘সেলফিন’ ভাউচার ব্যবহার করে দেড় লাখ টাকা আত্মসাতের চেষ্টাকালে নাইমুল হক নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক নাইমুল হক বরিশাল জেলার নেছারাবাদ থানার পিরোজপুর গ্রামের মৃত হকের ছেলে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৭ মে) সকাল ১১টার দিকে ইসলামী ব্যাংক পাইকগাছা শাখায় এ ঘটনা ঘটে।

ব্যাংক সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবক ‘সেলফিন’ অ্যাপের একটি ভাউচার ক্যাশ কাউন্টারে জমা দেন। ভাউচারটি যাচাই-বাছাইয়ের সময় কর্তব্যরত কর্মকর্তা সেটিকে জাল হিসেবে শনাক্ত করেন। বিষয়টি টের পেয়ে যুবকটি দ্রুত পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন ধাওয়া করে তাকে আটক করেন। খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

ইসলামী ব্যাংক পাইকগাছা শাখার ম্যানেজার মো. আবু জাফর বলেন, ভাউচারটি যাচাইয়ের সময় জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। পরে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয়।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, এ ঘটনায় তার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews