রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
এমবাপ্পের সামনে এখন শুধুই মেসি বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে-পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া-চীন সফরের সাফল্য দেশের মানুষের অর্জন-সংসদে প্রধানমন্ত্রী মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী পাইকগাছায় মৎস্যচাষিদের মাঝে মাছ চাষের উপকরণ ও ফলজ গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি প্রজ্ঞা অর্জন করতে হবে -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী পরিবেশ সুরক্ষায় পাইকগাছায় চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সুন্দরবনে বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর প্রধানসহ আটক ২ নিহত ১ জনগণের ভোগান্তি কমাতে মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচল শুরু বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত

চিতলমারীতে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি:: বাগেরহাটের চিতলমারীতে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ১০ টায় উপজেলার শ্যামপাড়া অবস্থিত খ্রীস্টিয়ান সার্ভিস সোসাইটির (সিএসএস) কার্যালয়ে এ ফ্রি মেডিকেল ক্যাম্প হয়। সিএসএস স্থাপতি রেভারেন্ড পল মুন্সি’র স্মরণে সিএসএস চিতলমারী শাখার উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়। এ সময় রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
দিনব্যাপি এই ক্যাম্পে ঢাকা ন্যাশনাল ইনিস্টিটিউট অফ নিউরোসাইন্সেস ও হাসপাতালের মেডিকেল অফিসার চিকিৎসক হাবিবুল্লাহ-আল-মানিক শতাধিক মা ও শিশুকে চিকিৎসা করেন। ঘরের পাশে বিনামূল্যে চিকিৎসকের চিকিৎসা পেয়ে খুশি হতদরিদ্র মানুষেরা।
বিনামূল্যে চিকিৎসা সেবা নেওয়া পাটরপাড়া গ্রামের জুলেখা বেগম, সাবোখালীর স্বপ্না রানী ও পাঁচপাড়া গ্রামের আকলিমা বেগম বলেন, ‘পাশের গ্রামে আমাদের বাড়ি। আমরা বেশ কিছুদিন ধরে রোগে ভুগছি। এখানে চিকিৎসক খুব ভালভাবে দেখেছেন। বাড়ির পাশে এমন ক্যাম্প হওয়ায় আমাদের জন্য খুব ভাল হয়েছে।’
চরবানিয়ারী ইউনিয়ন পরিষদের সদস্য গোরা চাঁদ ঘোষ ও রাজনৈতিক ব্যক্তিত্ব বাদল সরদার বলেন, ‘খ্রীস্টিয়ান সার্ভিস সোসাইটির এমন কার্যক্রমে এলাকার শতাধিক দরিদ্র মানুষ উপকৃত হয়েছে। এখানে উপজেলার বিভিন্ন এলাকার লোক চিকিৎসা নিয়েছেন।’
খ্রীস্টিয়ান সার্ভিস সোসাইটির (সিএসএস) চিতলমারী শাখার ব্যবস্থাপক মো. আবু মুছা বলেন, ‘আমরা শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান করেছি। গোপালগঞ্জ জোনের বাগেরহাট রিজিওনের আওতায় প্রতিবছর এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।’
এ সময় খ্রীস্টিয়ান সার্ভিস সোসাইটির চিতলমারী শাখার সহকারি ব্যবস্থাপক অসীম কুমার, লোন অফিসার (এলও) অনুপ সরকার, বেনজামিন দাস, তুফান রায় ও সাইমু আক্তার উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews