1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় বৃদ্ধা চাচিকে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগ পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ২০ জন শিশু সুন্দরবনে দস্যুদের সঙ্গে বনরক্ষীদের গুলি বিনিময়, অপহৃত ৪ জেলে উদ্ধার বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে খুলনায় প্রেসব্রিফিং বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তানকে হারিয়ে টেস্ট সিরিজে এগিয়ে বাংলাদেশ দেশে স্থিতিশীলতা না থাকলে উন্নয়ন টেকসই হবে না-প্রধানমন্ত্রী ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর সাথে ভ্রাতৃত্বের নতুন দিগন্ত, প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

পাইকগাছায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত

  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৯ মে) সকাল ১১টায় পরিবেশবাদী সংগঠন ‘বনবিবি’র উদ্যোগে নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অবসরপ্রাপ্ত), লেখক ও কবি মনিরুল ইসলাম সিদ্দিকী।

বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন এবং সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মাধুরী সাধু।

এসময় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আহম্মেদ আলী বাঁচা, লিনজা আক্তার মিথিলা, মরিয়াম সুলতানা, মোহনা আক্তার রিনি, জান্নাতুল, জয়নাব, সাদিয়া, পরিবেশকর্মী গনেশ দাস, শাহিনুর হোসেনসহ অনেকে।

আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, নির্বিচারে বৃক্ষ নিধন এবং শিল্প-কারখানার বিস্তারের কারণে দিন দিন পাখিদের আবাসস্থল ও খাদ্যের উৎস কমে যাচ্ছে। ফলে পরিযায়ী পাখিরা মারাত্মক খাদ্য সংকটের মুখে পড়ছে। জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখি সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে পরিযায়ী পাখিদের নিরাপদ আবাস নিশ্চিত করতে এলাকার বিভিন্ন গাছে মাটির পাত্র, কাঠ ও টিন দিয়ে তৈরি কৃত্রিম পাখির বাসা স্থাপন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট