রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
এমবাপ্পের সামনে এখন শুধুই মেসি বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে-পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া-চীন সফরের সাফল্য দেশের মানুষের অর্জন-সংসদে প্রধানমন্ত্রী মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী পাইকগাছায় মৎস্যচাষিদের মাঝে মাছ চাষের উপকরণ ও ফলজ গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি প্রজ্ঞা অর্জন করতে হবে -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী পরিবেশ সুরক্ষায় পাইকগাছায় চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সুন্দরবনে বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর প্রধানসহ আটক ২ নিহত ১ জনগণের ভোগান্তি কমাতে মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচল শুরু বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত

বটিয়াঘাটায় পাগলা কুকুরের আতঙ্ক : একই দিনে ৫ জন সহ গবাদিপশু হাস মুরগী আক্রান্ত

  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

বটিয়াঘাটা প্রতিনিধি:: বারআড়িয়া গ্রামসহ আশপাশের এলাকায় পাগলা কুকুরের দৌরাত্ম্য আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরে হঠাৎ করে পাগলা কুকুরের সংখ্যা বেড়ে যাওয়ায় গ্রামজুড়ে আতঙ্কের ছড়িয়ে পড়েছে চারিদিকে। প্রতিদিনই কোনো না কোনো মানুষ কুকুরের আক্রমণের শিকার হচ্ছেন। শুধু মানুষই নয়, গৃহপালিত পশু-পাখি ও হাঁস-মুরগির ওপরও চলছে এই হামলা। হাঁস, মুরগি, গরু, ছাগলসহ যা সামনে পাচ্ছে, তাই কামড়াচ্ছে পাগলা কুকুরগুলো। স্থানীয় সূত্রে জানা গেছে, বারোআড়িয়া, শম্ভুনগর, কোদলা, সুন্দরমহল এলাকায় গত ২৪ ঘনটায় পাগলা কুকুরের কামড়ে অন্তত ৫ জন মানুষ আহত হয়েছেন। এছাড়া ২টি গরু, ৫ টি ছাগল ও ৩ টি ভেড়াও অসংখ্য হাস-মুরগী আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং দীপ্ত নামের এক শিশুকে খুলনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ পর্যন্ত গ্রামবাসীর হাতে তিনটি পাগলা কুকুর মারা গেছে। এলাকাবাসী দ্রুত প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের হস্তক্ষেপ দাবি করেছেন। তাদের মতে, দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। গ্রামবাসীরা সবাই কুকুরের হাত থেকে সতর্ক অবস্থায় রয়েছে। এলাকায় বর্তমানে পাগলা কুকুর ধরার কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় জনমনে চরম উদ্বেগ বিরাজ করছে। শিশুরা একা বাইরে যেতে পারছেনা। সার্বক্ষণিক এলাকাবাসীর লাঠি নিয়ে পাহারা দিচ্ছে এবং কুকুর ধরার অভিযান চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান বলেন, বিষয়টি প্রাণিসম্পদ কর্মকর্তার সাথে কথা বলে দ্রুত পদক্ষেপ গ্রহণ করব। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ তরিকুল ইসলাম বলেন, খবর টি আমি শুনেছি। এই মুহূর্তে আমাদের কাছে কুকুর নিধনের কোন ব্যবস্থা নাই। তবে সিটি কর্পোরেশন মাঝেমধ্যে এই কুকুর নিয়ে কাজ করে। তাদের সাথে যোগাযোগ চলছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews