শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত জার্মানিকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল ইকুয়েডর ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শুরু চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত মানবতার সেবায় আত্মনিয়োগে প্রয়োজন ত্যাগের মানসিকতা -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড তারাকান্দায় ক্ষুব্ধ হয়ে হত্যা! আদালতে যুবকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি বেনাপোল-যশোর মহাসড়কের গদখালীতে দুই কোটি টাকার স্বর্নের বারসহ পাচারকারী আটক

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী অনুষ্ঠানের সমাপনী

  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী রবিবার খুলনা ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসনের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ আরিফুল ইসলাম। অনুষ্ঠানে আলোচনার বিষয় ছিলো: ‘রবীন্দ্রনাথের কৃষি দর্শন’।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, কৃষি ও কৃষকের ভাগ্যোন্নয়নে রবীন্দ্রনাথের ভূমিকা বিশ্লেষণ করলে, আজও তার প্রাসঙ্গিকতা খুঁজে পাওয়া যায়। পল্লী সমাজের বৈষম্য দূরীকরণে তিনি নওগাঁর পতিসরে সমবায় কৃষি ব্যাংক প্রতিষ্ঠা করেন। তারা আরও বলেন, বিশ^কবি তাঁর ছেলে ও জামাতাকে পাশ্চাত্যে কৃষি বিষয়ক উচ্চ শিক্ষা গ্রহণের জন্য পাঠান এবং দেশে ফিরলে তাদেরকে শিলাইদহে আধুনিক কৃষি কাজে নিয়োজিত করেন। এছাড়া, তিনি বিদেশ থেকে উচ্চফলসশীল ফসলের বীজ ও আধুনিক কৃষি যন্ত্র এনে দেশের কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে স্মারক বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক মোঃ আব্দুল মান্নান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচি রানী সাহা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও খুলনা জেলা প্রশাসন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews