বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :

শার্শায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলায় কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১১ মে) সকাল সাড়ে ৭টার দিকে শার্শা থানাধীন খাজুরা গ্রামের গিলাপোল নামক স্থানের কেবি ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নাভারন থেকে সাতক্ষীরাগামী ঢাকা মেট্রো-ট-২০-৭৪৪২ নম্বরের একটি ট্রাকের সঙ্গে শার্শার উলশী এলাকার গিলাপোলে কেবি ইটভাটার সামনে সাতক্ষীরা হ-১৩-৮১৬৬ নম্বরের একটি প্লাটিনা মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক শাহীনুর রহমান (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। তিনি শার্শা উপজেলার উলশী খালপাড় এলাকার জুলফিকার সিদ্দিকের ছেলে।

এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী তোজাম্মেল হোসেন (৪২) গুরুতর আহত হন। পরে তাকে নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উলশী এলাকার মৃত আতিয়ার গাইনের ছেলে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফ হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠায়।পুলিশ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে এবং মরদেহ দুইটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews