1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ে তামাক বিরোধী সেমিনার অনুষ্ঠিত পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড টেকনাফে বিদেশী রাইফেল গুলি ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান বাগেরহাট প্রতিনিধঃ ঘোড়াঘাটে সুলভ মূল্যে টায়ার সেবা দিচ্ছে ‘বাবার দোয়া সামিয়া টায়ার হাউস ৪ হাজার লিটার ডিজেলসহ ৯ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড শার্শায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ হরমুজ প্রণালীতে সাবমেরিন মোতায়েন করল ইরান জনগণের শান্তি ও নিরাপত্তাই পুলিশের মূল লক্ষ্য-প্রধানমন্ত্রী

বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান বাগেরহাট প্রতিনিধঃ

  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

“নিজ নিজ আঙ্গিনা পরিচ্ছন্ন রাখুন, ডেঙ্গুমুক্ত থাকুন”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান পরিচালনা করেছে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প , ব্র‍্যাক ।
সোমবার (১১ মে ) সকাল ১০টা থেকে বাগেরহাট পৌর এলাকায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প , ব্র‍্যাক এর আয়োজনে এ কর্মসূচি পালন করা হয় ।
এ অভিযান উদ্বোধন করেন বাগেরহাট পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মল্লিক নেয়ামুল কবির।
সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের এরিয়া ম্যানেজার জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প তন্ময় সাহা, পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর এম এ বাদল, ব্র্যাকের প্রোগ্রাম কর্মকর্তা মোঃ শামীম রেজা, বাগেরহাট রেট কিসেন্ট ইউনিটের লেভেল অফিসার মোঃ হান্নান,যুবর রেড ক্রিসেন্ট প্রধান রাকিবুল ইসলাম, ব্র্যাকের ফিল্ড ওরগানাইজার রাব্বি আহম্মেদ, ফোরকান উদ্দিনসহ বাগেরহাট যুবো রেড ক্রিসেন্টের সদস্যরা। পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মল্লিক নেয়ারমুল কবীর বলেন,জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। বিশেষ করে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কোনো বিকল্প নেই। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষ আরও সচেতন হচ্ছেন এবং ডেঙ্গু প্রতিরোধে সক্রিয় হচ্ছেন বলে আমি আশা প্রকাশ করি। ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি আমাদের সহযোগিতায় এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরিতে কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট