বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :

বেনাপোল জামায়াতের দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: বেনাপোলে হোটেল সানরুফের হল রুমে সোমবার (১১ মে) রাত সাড়ে ৭টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী বেনাপোল মহানগরীর দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে মাওলানা ইউসুফ আলীর সঞ্চালনায় বেনাপোল পোর্ট থানার আমীর রেজাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ৮৫ যশোর শার্শা – ১ আসনের সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান। বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও শার্শার সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার জামায়াতের ওপর সীমাহীন জুলুম-নিপীড়ন চালিয়েছে। আমাদের ১১ জন শীর্ষ নেতাকে ফাঁসি দিয়ে ও কারাগারে নির্যাতন চালিয়ে শহীদ করেছে। ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নিপীড়ন উপেক্ষা করে আর্তমানবতার কল্যাণে জামায়াত সব সময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে ইনশাল্লাহ।

তিনি বলেন, এখন আবার জামায়াত-শিবিরের উপর হামলা-মামলা শুরু হয়েছে। বিভিন্ন কলেজে হামলা চালাচ্ছে। মিথ্যা মামলা দিয়ে জামায়াত নেতাদের জেলে নেয়া হচ্ছে। ক্ষমতায় যাওয়ার দুই মাস পরেও সরকার দেশে স্থিতিশীলতা আনতে পারেনি।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য যশোর জেলা জামায়াতের আমীর ও অভয়নগর আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসূল, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও যশোর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাবীবুর রহমান, শার্শা থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমান জাহাঙ্গীর ও বেনাপোল পৌর জামায়াতের সভাপতি মাওলানা রিয়াসাদ হোসাইন প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews