1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সর্বশেষ :
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ট্রাম্পের দাবি ইরানের সামরিক শক্তি নিশ্চিহ্ন, বাস্তব চিত্র ভিন্ন ইরান যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংসের দাবি আইনপ্রণেতার ‘গরুর হাট পাহারা দিচ্ছে সেনাবাহিনী’ দাবিতে প্রচারিত ছবিটি এআই নির্মিত ‘কুমিল্লা ওয়াসা’ গঠনের সিদ্ধান্ত দাকোপে পার্টনার প্রোগ্রামের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত পাইকগাছায় বৃদ্ধা চাচিকে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগ পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ২০ জন শিশু সুন্দরবনে দস্যুদের সঙ্গে বনরক্ষীদের গুলি বিনিময়, অপহৃত ৪ জেলে উদ্ধার বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে খুলনায় প্রেসব্রিফিং

বাগেরহাটে শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন সভাপতিত্ব করেন। বাগেরহাট জেলা প্রশাসন এবং খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সভাটি আয়োজন করে।
খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক সানতাজ বিল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বাগেরহাট জেলা তথ্য অফিসের উপপরিচালক মুঈনুল ইসলাম, খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তরের সহকারী মহাপরিদর্শক মোঃ শাহিনুর রহমান, বাগেরহাট জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহা: সাদেকুল ইসলাম, খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মাহবুব আলম, জেলা সমাজসেবা অধিদপ্তর, ওয়ার্ল্ড ভিশন, সুশীলন, ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা বক্তৃতা করেন।
সভায় শিশুশ্রম নিরসনের লক্ষ্যে নিয়মিত সভা আয়োজন, বাগেরহাট জেলায় শিশুশ্রমের হটস্পট চিহ্নিতকরণ, শিশুশ্রমের তথ্য উপাত্ত সংগ্রহ, প্রচার-প্রচারণা, সরকারি-বেসরকারি সংস্থার সমন্বয়ে শিশুদের পুনর্বাসনের ব্যবস্থা ও প্রশিক্ষণের মাধ্যমে শিশুদের শিশুশ্রম থেকে বিরত রেখে কারিগরি শিক্ষায় শিক্ষা দেওয়ার ওপরে গুরুত্বারোপ করা হয়।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট