রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
এমবাপ্পের সামনে এখন শুধুই মেসি বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে-পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া-চীন সফরের সাফল্য দেশের মানুষের অর্জন-সংসদে প্রধানমন্ত্রী মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী পাইকগাছায় মৎস্যচাষিদের মাঝে মাছ চাষের উপকরণ ও ফলজ গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি প্রজ্ঞা অর্জন করতে হবে -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী পরিবেশ সুরক্ষায় পাইকগাছায় চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সুন্দরবনে বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর প্রধানসহ আটক ২ নিহত ১ জনগণের ভোগান্তি কমাতে মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচল শুরু বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত

পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) বিকাল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম অঞ্জন কুমার সরকার, ওসি (অপারেশন) জুলফিকার আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়।

সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ আজহার আলী, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রহিমা আক্তার শম্পা, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম, বিএনপি নেতা আবুল হোসেন এবং প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান।

এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার এসএম মনিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকসানা পারভীন, উপজেলা শিক্ষা অফিসার সঞ্জয় দেবনাথ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস, জামায়াতের উপজেলা সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, বিএনপি নেতা তুষার কান্তি মণ্ডল, শেখ রুহুল কুদ্দুস, জামায়াত নেতা অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, মুহাম্মদ শফিয়ার রহমান, অ্যাডভোকেট রুহুল আমিন, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ সরদার, পীযুষ কান্তি মণ্ডল, ইউনুস আলী মোড়ল, আবুল হাশেম, শেখ খোরশেদুজ্জামান, দিলীপ কুমার, ক্ষেত্র সহকারী রণধীর সরকার, প্রভাষক আবু সাঈদ, শিক্ষক রাবেয়া সুলতানা, তামিম রায়হান প্রমুখ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews