শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়া সফরে স্বপ্নের মতো প্রথম দিন কাটালো বাংলাদেশ কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব, আলোচনায় যাদের নাম দীর্ঘ ২৩ বছর পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদলের বৈঠক রবিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট পাইকগাছায় জমিজমা বিরোধের কুপিয়ে জখমের অভিযোগ দিঘলিয়ায় দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিনের প্রতিনিধি সৌমিত্র দত্তের পুত্র গোল্ডেন A+ পেয়েছে খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখতে হবে – আমীর এজাজ খান এমপি বাগেরহাটে জমি জবরদখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন অসিত সাহার শোকাহত পরিবারের পাশে জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত আহবায়ক আবু জাফর

অসুস্থ প্রসূতি মায়ের চিকিৎসায় এগিয়ে এলো কোস্টগার্ড

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২০২ বার পড়া হয়েছে

মনির হোসেন :: জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল পেয়ে যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ এক প্রসূতি মা কে জরুরী চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১৪ মে) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, ১৪ মে ২০২৬ বৃহস্পতিবার জনৈকা এক গর্ভবতী মহিলা উন্নত চিকিৎসার জন্য ভোলা হতে “এমভি আসা যাওয়া-২” নামক যাত্রীবাহী লঞ্চ যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা করে। লঞ্চটি সকাল ১১ টায় চাঁদপুরের মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে উক্ত গর্ভবতী মহিলার হঠাৎ প্রসব বেদনা শুরু হয়ে তাৎক্ষণিকভাবে শিশুর জন্ম হয় এবং প্রসূতির শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। এসময় লঞ্চের সুপারভাইজার কোস্টগার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল করে সহায়তা চায়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট মোহনপুর হতে একটি মেডিক্যাল টিম অতিদ্রুত মোহনপুর লঞ্চঘাটে গমন করে। অতঃপর মেডিক্যাল টিম উক্ত প্রসূতি মা ও নবজাতককে প্রাথমিক চিকিৎসা প্রদান করতে ঘাটে থাকা ইজিবাইক যোগে মোহনপুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতালে পৌঁছে দেয়।

তিনি আরও বলেন, জনসেবায় কোস্টগার্ড সর্বদা নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews