শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় ঔষধ ও প্রসাধনী জব্দ অসুস্থ এইচএসসি পরীক্ষার্থীকে হাসপাতালে নিলেন এসিল্যান্ড জেলা পরিষদ প্রশাসক বাপ্পির পাইকগাছায় উন্নয়ন ও সেবামূলক কর্মসূচি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতি জবাবদিহিতা ব্যবস্থাপনা বিষয়ক পরিচিতিমূলক কর্মশালা বাগেরহাটে ৪০১৫ পিস ইয়াবাসহ ২৬ মামলার আসামি মাদক সম্রাট মনির শেখসহ গ্রেপ্তার ৪ দেশব্যাপী নজরুল বর্ষ পালন কর্মসূচির উদ্বোধন বাগেরহাটে মোটরসাইকেল-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত দাকোপে ৯ দিন বয়সি শিশু অপহরন ঃ ২৪ ঘন্টার মধ্যে আসামী গ্রেফতার

পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা করে পার্শ্ববর্তী বাসিন্দাদের জন্য উপদ্রব সৃষ্টি করার অভিযোগে এক খামারিকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার গদাইপুর ইউনিয়নের গদাইপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বী। এ সময় স্থানীয় গরুর খামারি কাজী শাহীনুর রহমানকে দণ্ডবিধি ১৮৬০-এর ২৬৯ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনার ফলে দুর্গন্ধ ও অপরিচ্ছন্নতার কারণে স্থানীয় বাসিন্দারা ভোগান্তির শিকার হচ্ছিলেন। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে সত্যতা পাওয়ায় এ জরিমানা করা হয়।

এছাড়া আগামী এক মাসের মধ্যে খামারের পরিবেশগত পরিস্থিতির উন্নয়ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার জন্য খামার মালিককে নির্দেশনা প্রদান করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে পরবর্তীতে তার বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

অভিযান চলাকালে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল এবং থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, জনস্বার্থ ও স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews