1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
রামপালে ১১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ইতনায় ২৩ মে শহীদ স্মৃতিফলক জরাজীর্ণ অবস্থায় অবহেলায় মুছে যাচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস। বাগেরহাটে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত বৈশাখের দাবদাহে পাইকগাছায় জমে উঠেছে ভ্রাম্যমাণ শরবতের দোকান রামগতিতে ৭ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক সুন্দরবনে কোস্টগার্ডের সাথে শরীফ বাহিনীর বন্দুকযুদ্ধ, তিন দস্যু আটক পাইকগাছায় আধুনিক প্লান্টে মনুষ্য বর্জ্য পরিশোধন শুরু বেইজিংয়ে ট্রাম্প, শিগগিরই চীন সফরে যাচ্ছেন পুতিন দিল্লিতে ফের চলন্ত বাসে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রধানমন্ত্রীর সভা

বাগেরহাটে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাট পৌরসভার পারিবারিক বিরোধের জেরে মামাতো ভাই আলী আব্দল্লাহ (২৩) ছুরিকাঘাতে ফুফাতো ভাই আম্মার শেখ (১৯) নিহত হয়েছেন।
শুক্রবার (১৫ মে) দিবাগত গভীর রাতে পৌর শহরের বাসাবাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আম্মার শেখ বাসাবাটি এরাকার তাসলিম মাহমুদের ছেলে। এছাড়া ঘাতক আলী আব্দুল্লাহ বাগেরহাট পৌরসভার সাহাপাড়া এরাকার বাসিন্দা তারেক হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে আলী আব্দুল্লাহ তার ফুফুর বাড়ি বাসাবাটি বেড়াতে আসেন। রাতের খাবার শেষে আম্মার শেখ ও আলী আব্দুল্লাহ বাড়ির দোতলার একটি কক্ষে ঘুমাতে যান। এসময় আম্মারের মায়ের কাছ থেকে টাকা নেওয়া ও পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে রাত ১টার দিকে আলী আব্দুল্লাহ ধারালো ছুরি দিয়ে তার ফুফাতো ভাই আম্মার শেখের ঘাড়, বুক ও পিঠে এলোপাতাড়ি আঘাত করেন। এতে আম্মার গুরুত্বর আহত হন।
এসময় আম্মারের মা মাফুজা বেগমের চিৎকার শুনে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর নিহতের স্বজনরা আলী আব্দুল্লাহকে রক্তমাখা ছুরিসহ আটক করে রাখেন। খবর পেয়ে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে বাগেরহাট সদর থানার (ওসি) সামসুল আরেফিন বলেন, গভীর রাতে ৯৯৯ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছুরিসহ ঘাতক আব্দুল্লাহকে আটক করা হয়। এছাড়া নিহত আম্মার শেখের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কি কারনে এ হত্যাকান্ড সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট