মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
রিধিকার ‘আত্মহত্যা’র শেষ মুহূর্তে কী ঘটেছিল, জানালেন মা গিলক্রিস্টের প্রশংসা মিরাজকে ‘তোমরা এভাবে খেলতে পারো, ভাবিনি’ ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার স্বীকৃতি দিল মিয়ানমার মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন বিলুপ্ত হচ্ছে র‍্যাব, গঠন হচ্ছে এসআরবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালেন যুবরাজ মোংলা বন্দরকে কেন্দ্র করে একটি জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলা হবে-সেতুমন্ত্রী দাকোপে দলিতের আয়োজনে কমিউনিটির সাথে স্থানীয় সরকারের সংলাপ অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় নবাগত অফিসার ইনচার্জের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলার সাংবাদিকবৃন্দ শার্শার বেনাপোল সহ সব বাজারে ৩০০ টাকার কাচাঁ মরিচ ১০০ টাকায় বিক্রি হচ্ছে, ১০ দিনে ২৩৩ টন আমদানি

রামপালে ১১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

​বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাটের রামপালে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবাসহ মোঃ বাবর আলী (বাবু) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
​গতকাল বৃহস্পতিবার (১৪ মে, ২০২৬) সকালে উপজেলার কালেখারবেড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বাগেরহাটের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে রামপাল থানাধীন কালেখারবেড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সকাল ৯:৩০ ঘটিকার সময় আসামী বাবর আলীর নিজ বাড়িতে তাকে তল্লাশি করা হয়। এসময় তার পরিহিত ট্রাউজারের সামনের ডান পকেট থেকে সুকৌশলে লুকিয়ে রাখা ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
​গ্রেফতারকৃত আসামী হলেন: মোঃ বাবর আলী (বাবু) (৫৩) পিতা: মোঃ মজিদ ইজারাদার ​গ্রাম: কালেখারবেড়, থানা: রামপাল, জেলা: বাগেরহাট। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ আমিরুল ইসলাম বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
​মাদক নির্মূলে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট দপ্তর থেকে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews