
নিজস্ব প্রতিনিধি:: খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে আমাদের ঐশী গ্রন্থ পবিত্র কুরআন শিক্ষার আদর্শ প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে বলেন, ক্রিসেন্ট বাজার খান জাহান আলী হাফেজিয়া ও ফোরকানিয়া মাদরাসাটিও স্থানীয় পর্যায়ে দ্বীনি শিক্ষা বিস্তারে দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছে। মাদরাসাটির শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নে সিটি কর্পোরেশন সর্বদা পাশে থাকবে বলে তিনি উল্লেখ করেন।
কেসিসি প্রশাসক শনিবার দুপুরে নগরীর খালিশপুরস্থ ক্রিসেন্ট বাজার খান জাহান আলী হাফেজিয়া ও ফোরকানিয়া মাদরাসা এবং লিল্লাহ বোর্ডিং-এর বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। তিনি মাদরাসার সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং শিক্ষা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
মাদরাসা পরিচালনা কমিটির আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমাজসেবক এ্যাড. ফজলে হালিম লিটন, এ্যাড. মোহাম্মদ আলী বাবু, মাদরাসা পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক বিপ্লবুর রহমান কুদ্দুস ও আলহাজ¦ মো: আব্দুল আউয়াল লস্কর, কার্যকরী সদস্য আলহাজ¦ মো: আব্দুস সালাম, এবি সিদ্দিক, আলহাজ¦ মো: খলিলুর রহমান, হাফেজ মো: দেলোয়ার হোসেন, আব্দুস সবুর মুন্সী, মো: মহিউদ্দিন সবুজ, মো: নুরুল হক হান্নান, কোষাধ্যক্ষ হাফেজ মাওলানা মো: হাফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তৃতা করেন মাদরাসা পরিচালনা কমিটির সদস্য সচিব মো: তুহিন আহমেদ। সভায় কেসিসি প্রশাসক মাদরাসার কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
Leave a Reply