শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় ঔষধ ও প্রসাধনী জব্দ অসুস্থ এইচএসসি পরীক্ষার্থীকে হাসপাতালে নিলেন এসিল্যান্ড জেলা পরিষদ প্রশাসক বাপ্পির পাইকগাছায় উন্নয়ন ও সেবামূলক কর্মসূচি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতি জবাবদিহিতা ব্যবস্থাপনা বিষয়ক পরিচিতিমূলক কর্মশালা বাগেরহাটে ৪০১৫ পিস ইয়াবাসহ ২৬ মামলার আসামি মাদক সম্রাট মনির শেখসহ গ্রেপ্তার ৪ দেশব্যাপী নজরুল বর্ষ পালন কর্মসূচির উদ্বোধন বাগেরহাটে মোটরসাইকেল-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত দাকোপে ৯ দিন বয়সি শিশু অপহরন ঃ ২৪ ঘন্টার মধ্যে আসামী গ্রেফতার

ঘোড়াঘাটে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক আবুল কালাম আখতার জামিল।

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

হারুনুর রশিদ ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি:: সারা দেশের ন্যায় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ উদযাপন উপলক্ষে দিনাজপুরের দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন মোঃ আবুল কালাম আখতার জামিল। উপজেলার ৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মধ্য থেকে যাছাই-বাছাই শেষে তাকে এই শ্রেষ্ঠত্বে ভূষিত করা হয়।
তিনি ঘোড়াঘাট পৌরসভার দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
পেশাগত জীবনে অত্যন্ত দক্ষ ও নিবেদিতপ্রাণ এই শিক্ষক এর আগেও একাধিকবার কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি ইতিপূর্বে ২০১০ সালে সকল ক্যাটাগরির শিক্ষকদের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক এবং ২০১৯ সালেও শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। এছাড়া ২০২৪ ও ২০২৫ সালে উপজেলা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ হিসেবে সম্মাননা লাভ করেন। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে তিনি ভুটানে শিক্ষা সফরও সম্পন্ন করেছেন।
মোঃ আবুল কালাম আখতার জামিলের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা বলেন, “জামিল সাহেব নিতান্তই একজন ভালো মানুষ এবং অত্যন্ত গুণী শিক্ষক। তাঁর মতো একজন আদর্শ শিক্ষক আমাদের দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছেন—এটি ঘোড়াঘাটবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়।”
স্থানীয় সুধী সমাজ ও এলাকাবাসী আশা প্রকাশ করেন, তিনি তাঁর মেধা ও আন্তরিকতা দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলবেন এবং আগামীতে জেলা ও বিভাগীয় পর্যায়েও উপজেলার নাম উজ্জ্বল করবেন। একই সাথে তারা তাঁর উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews