মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
রিধিকার ‘আত্মহত্যা’র শেষ মুহূর্তে কী ঘটেছিল, জানালেন মা গিলক্রিস্টের প্রশংসা মিরাজকে ‘তোমরা এভাবে খেলতে পারো, ভাবিনি’ ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার স্বীকৃতি দিল মিয়ানমার মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন বিলুপ্ত হচ্ছে র‍্যাব, গঠন হচ্ছে এসআরবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালেন যুবরাজ মোংলা বন্দরকে কেন্দ্র করে একটি জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলা হবে-সেতুমন্ত্রী দাকোপে দলিতের আয়োজনে কমিউনিটির সাথে স্থানীয় সরকারের সংলাপ অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় নবাগত অফিসার ইনচার্জের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলার সাংবাদিকবৃন্দ শার্শার বেনাপোল সহ সব বাজারে ৩০০ টাকার কাচাঁ মরিচ ১০০ টাকায় বিক্রি হচ্ছে, ১০ দিনে ২৩৩ টন আমদানি

সিটিসিআরপি’র উন্নয়ন ছোঁয়ায় বদলে যাচ্ছে পাইকগাছা পৌরসভার যোগাযোগ ব্যবস্থা

  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ২৪৯ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: উপকূলীয় জনপদ পাইকগাছা পৌরসভায় দৃশ্যমান হতে শুরু করেছে উন্নয়নের নতুন দিগন্ত। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করে একটি আধুনিক, টেকসই ও নিরাপদ নগর গড়ে তোলার লক্ষ্যে বাস্তবায়িত হচ্ছে কোস্টাল টাউনস ক্লাইমেট রেজিলিয়েন্স প্রজেক্ট (সিটিসিআরপি)। আর এই প্রকল্পের আওতায় নির্মিত উন্নয়ন সড়কগুলো ইতোমধ্যেই বদলে দিতে শুরু করেছে পৌর এলাকার যোগাযোগ ব্যবস্থা।

সরেজমিনে দেখা যায়, পৌরসভার লোনাপানি কেন্দ্রের বেড়িবাঁধ সংলগ্ন আলোকদি স্লুইস গেট থেকে খালেক কাশারির বাড়ি পর্যন্ত প্রায় ৮০০ মিটার ঢালাই সড়কের নির্মাণকাজ পুরোদমে এগিয়ে চলছে। দীর্ঘদিন ধরে অবহেলিত ও চলাচলের অনুপযোগী হয়ে থাকা এই সড়কটি নতুনভাবে নির্মাণ হওয়ায় এলাকাবাসীর মাঝে ফিরেছে স্বস্তি। স্থানীয়দের আশা, কাজ সম্পন্ন হলে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এবং দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।

বাংলাদেশ সরকার ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-এর যৌথ অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর তত্ত্বাবধানে পাইকগাছা পৌরসভা প্রকল্পটি বাস্তবায়ন করছে। e-GP/CTCRP/PAIK/RD-01 প্যাকেজের আওতায় চলমান এই সড়কের চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি ২৩ লাখ ২৪ হাজার ৮৪৮ টাকা।

গত ২০ এপ্রিল ২০২৫ চুক্তি স্বাক্ষরের পর ৩০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয়। যদিও প্রকল্পের নির্ধারিত মেয়াদ আগামী ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত, তবে ঠিকাদারি প্রতিষ্ঠান “নিশিত বসু” নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করতে দ্রুতগতিতে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইতোমধ্যে প্রায় ৭০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বছরের পর বছর ভাঙাচোরা সড়কের কারণে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে তাদের। বিশেষ করে বর্ষা মৌসুমে চলাচল ছিল অত্যন্ত কষ্টকর। বর্তমানে উন্নয়নকাজ দৃশ্যমান হওয়ায় এলাকাবাসীর মাঝে আশাবাদ তৈরি হয়েছে। তারা মনে করছেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ এই উপকূলীয় অঞ্চলে টেকসই সড়ক নির্মাণ ভবিষ্যতে দুর্যোগ মোকাবিলা ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পাইকগাছা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, সিটিসিআরপি প্রকল্পের মাধ্যমে পাইকগাছা পৌরসভাকে একটি জলবায়ু সহনশীল, আধুনিক ও পরিকল্পিত নগরে রূপান্তরের কাজ চলছে। উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হচ্ছে। জনগণের দুর্ভোগ কমিয়ে নিরাপদ ও টেকসই যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।

এদিকে এলাকাবাসী পৌরসভা কতৃপক্ষ সহ সংশ্লিষ্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ ধরনের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকলে পাইকগাছা পৌরসভা ভবিষ্যতে একটি আধুনিক, বাসযোগ্য ও উন্নত নগর হিসেবে গড়ে উঠবে।

উল্লেখ্য, এ প্যাকেজের আওতায় মোট ৮টি সড়কের কাজ চলমান রয়েছে। এর মধ্যে প্রায় ৪টি সড়কের কাজ সম্পন্ন হয়েছে। পুরো প্যাকেজের ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ৩২ লাখ ৭৮ হাজার ২১০ টাকা ১৯ পয়সা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews