শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় ঔষধ ও প্রসাধনী জব্দ অসুস্থ এইচএসসি পরীক্ষার্থীকে হাসপাতালে নিলেন এসিল্যান্ড জেলা পরিষদ প্রশাসক বাপ্পির পাইকগাছায় উন্নয়ন ও সেবামূলক কর্মসূচি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতি জবাবদিহিতা ব্যবস্থাপনা বিষয়ক পরিচিতিমূলক কর্মশালা বাগেরহাটে ৪০১৫ পিস ইয়াবাসহ ২৬ মামলার আসামি মাদক সম্রাট মনির শেখসহ গ্রেপ্তার ৪ দেশব্যাপী নজরুল বর্ষ পালন কর্মসূচির উদ্বোধন বাগেরহাটে মোটরসাইকেল-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত দাকোপে ৯ দিন বয়সি শিশু অপহরন ঃ ২৪ ঘন্টার মধ্যে আসামী গ্রেফতার

চিতলমারীতে সুদে কারবারীর অভিযোগে এক নারীর বিরুদ্ধে মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি:: বাগেরহাটের চিতলমারীতে সুদে কারবারীর অভিযোগ এনে রোকসানা বেগম (৪০) নামের এক নারীর বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে। শনিবার (১৬ মে) বিকেল সাড়ে ৫ টায় বারাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভূক্তভোগী কয়েকজন মিলে এ মানববন্ধন করেন।
মানববন্ধন শেষে উপজেলার বারাশিয়া গ্রামের ফিরোজা বেগম, জেসমিন আক্তার, লাকি বেগম, কামাল শেখ, আইয়ুব আলী, বেল্লাল শেখ ও সালাম মোল্লা জানান, সুদের টাকার বিপরীতে রোকসানা বেগম ও তার সহযোগীরা স্ট্যাম্প, চেক ও জমির কাগজ রেখে পরে অতিরিক্ত টাকা দাবি করেন। টাকা পরিশোধের পরও অনেকের স্ট্যাম্প ও চেক ফেরত দেয়নি। ওই চক্র অনেকর জায়গা জমিও লিখে নিয়েছে।
এ ব্যাপারে বারাশিয়া গ্রামের রোকসানা বেগম জনান, তিনি কোন সুদে কারকারীর সাথে জড়িত নন। ফিরোজা তার কাছ থেকে টাকা ধার নিয়েছেন। এ ঘটনায় ফিরোজার বিরুদ্ধে রোকসানা আদালতে একটি মামলা করেছেন। সেই টাকা ফেরত না দেওয়ার জন্য কিছু লোককে দিয়ে মানববন্ধন করিয়েছেন। তাঁর বিরুদ্ধে আনা সকল অভিযোগই মিথ্যা ও বানোয়াট। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews