মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
রিধিকার ‘আত্মহত্যা’র শেষ মুহূর্তে কী ঘটেছিল, জানালেন মা গিলক্রিস্টের প্রশংসা মিরাজকে ‘তোমরা এভাবে খেলতে পারো, ভাবিনি’ ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার স্বীকৃতি দিল মিয়ানমার মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন বিলুপ্ত হচ্ছে র‍্যাব, গঠন হচ্ছে এসআরবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালেন যুবরাজ মোংলা বন্দরকে কেন্দ্র করে একটি জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলা হবে-সেতুমন্ত্রী দাকোপে দলিতের আয়োজনে কমিউনিটির সাথে স্থানীয় সরকারের সংলাপ অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় নবাগত অফিসার ইনচার্জের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলার সাংবাদিকবৃন্দ শার্শার বেনাপোল সহ সব বাজারে ৩০০ টাকার কাচাঁ মরিচ ১০০ টাকায় বিক্রি হচ্ছে, ১০ দিনে ২৩৩ টন আমদানি

খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি সাথে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর শুভেচ্ছা বিনিময়

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ২৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি সোমবার সন্ধ্যায় নগর ভবনে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় প্রশাসক সংসদ সদস্যকে ফুল দিয়ে অভিনন্দন জানান।
সাক্ষাতকালে উভয় জনপ্রতিনিধি খুলনাঞ্চলের বিভিন্ন উন্নয়ন বিষয়ে মতবিনিময় করেন। কেসিসি প্রশাসক বর্ষ মৌসুমে মহানগরীর জলাবদ্ধতার বিষয় তুলে ধরে বলেন, মহানগরীর অভ্যন্তরীণ খালগুলির অধিকাংশই ডুমুরিয়া উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে নদীতে মিশেছে। মহানগরীর পানি দ্রুত নিস্কাশনে উল্লিখিত খালসমূহের পানি প্রবাহ স্বাভাবিক থাকা অত্যন্ত জরুরি। প্রশাসক ডুমুরিয়া উপজেলার খালসমূহের পানি প্রবাহ স্বাভারিক রাখতে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন। সংসদ সদস্য এ বিষয়ে একমত পোষণ করেন এবং খুলনাঞ্চলের উন্নয়নে কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মো: আনিসুর রহমান, জেলা কৃষক দলের সভাপতি মোল্লা কবিরুল ইসলাম, ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের চেয়ারম্যান মো: মাহবুবুর রহমান, রঘুনাথপুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আব্দুর রব আকুঞ্জি, রুদাঘরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রফেসর আমান উল্লাহ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews