
বেনাপোল প্রতিনিধি:: যশোর শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ২৩ লাখ টাকার বৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি।
শনিবার (২৩ মে) বিকালে যশোর ৪৯ ব্যাটালিয়নের বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ১৩০টি শাড়ী, ৪টি থ্রী-পিস, সাড়ে তিন কেজি জিরা, ১১৪ প্যাকেট ফুসকা, ১০ কেজি আমসত্ত্ব, ৪ প্যাকেট কিসমিস, ১৮ প্যাকেট সন পাপড়ী, ৮৪টি খাদ্য সামগ্রী, ১ হাজার ৩৭টি চকলেট এবং ২ হাজার ৫০৩টি কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের সিজার মূল্য ২২ লাখ ৭০ হাজার ৭৭০ টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।
Leave a Reply