1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
আসন্ন বাজেটে উপকূলের জন্য বিশেষ বরাদ্দের দাবি ক্লাইমেট অ্যাকশন ফোরামের সংবাদ সম্মেলন হাতিয়ায় যৌথ অভিযানে অস্ত্র রকেট ফ্লেয়ারসহ সন্ত্রাসী আটক টানা ৭ দিন বন্ধ থাকবে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য লখনৌয়ে অপারেশন থিয়েটারে নারী রোগীকে ধর্ষণ, চিকিৎসক গ্রেপ্তার শিশু রামিসা হত্যা,ডিএনএ টেস্টের রিপোর্ট হস্তান্তর বন্ধ কারখানা চালুর লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা দেশীয় প্রযুক্তির বৈদ্যুতিক গাড়ির টেস্ট ড্রাইভ করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় চিংড়ি চাষিদের মাঝে পিএইচপি মিটার ও অ্যামোনিয়া কিট বিতরণ বেনাপোল সীমান্তে ২৩ লাখ টাকার ভারতীয় বিভিন্ন পন্য আটক পাইকগাছায় জালনোট প্রতিরোধে সচেতনতামূলক ওয়ার্কশপ

টানা ৭ দিন বন্ধ থাকবে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য

  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শার বেনাপোল স্থলবন্দর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল-পেট্রাপোলের মধ্যে টানা ৭দিন পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য সহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। ফলে এই কয়দিন বন্দরে আমদানি-রপ্তানি হবে না। তবে এ সময়ে ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে এই দুই দেশের মধ্যে বৈধ পাসপোর্ট-ভিসার যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।

বেনাপোল কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত বেনাপোল স্থলবন্দরের মাধ্যমে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ রবিবার (২৪ মে) সকাল ১০ টার দিকে বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতাদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।

টানা ৭দিন বন্ধ রাখার বিষয়টি ইতোমধ্যে ভারতের ব্যবসায়ীদের পত্রের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। ফলে এই সময়ে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম সহ বন্দর অভ্যন্তরে পণ্য লোড-আনলোড ও বন্ধ থাকবে। তিনি আরও জানান, আগামী ১ জুন থেকে পুনরায় এই বন্দরের সকল কার্যক্রম শুরু হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোর্তজা হোসেন জানান, বন্দরে সীমান্ত বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের ভারত ও বাংলাদেশের মধ্যে আসা- যাওয়া স্বাভাবিক থাকবে। সপ্তাহের ৭দিনই হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম চালু থাকে।

জানতে চাইলে বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাহাত হোসেন জানান, সরকারি ছুটি ব্যতিত বন্দরে কাস্টমসের অফিসিয়াল কার্যক্রম স্বাভাবিক থাকবে। ব্যবসায়ীরা চাইলে শুল্ককরাদি পরিশোধ করে বন্দর থেকে তাদের পণ্য খালাস করে নিতে পারবেন। এলক্ষ্যে কাস্টমস কর্তকর্তারা নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।

এদিকে বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন জানায়, ঈদের টানা ৭দিনের ছুটিতে বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকার পর আগামী ১ জুন থেকে আবারও স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। এতে করে বেনাপোল স্থলবন্দর তার স্বাভাবিক কার্মচাঞ্চল্যে ফিরে আসবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট