1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
আসন্ন বাজেটে উপকূলের জন্য বিশেষ বরাদ্দের দাবি ক্লাইমেট অ্যাকশন ফোরামের সংবাদ সম্মেলন হাতিয়ায় যৌথ অভিযানে অস্ত্র রকেট ফ্লেয়ারসহ সন্ত্রাসী আটক টানা ৭ দিন বন্ধ থাকবে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য লখনৌয়ে অপারেশন থিয়েটারে নারী রোগীকে ধর্ষণ, চিকিৎসক গ্রেপ্তার শিশু রামিসা হত্যা,ডিএনএ টেস্টের রিপোর্ট হস্তান্তর বন্ধ কারখানা চালুর লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা দেশীয় প্রযুক্তির বৈদ্যুতিক গাড়ির টেস্ট ড্রাইভ করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় চিংড়ি চাষিদের মাঝে পিএইচপি মিটার ও অ্যামোনিয়া কিট বিতরণ বেনাপোল সীমান্তে ২৩ লাখ টাকার ভারতীয় বিভিন্ন পন্য আটক পাইকগাছায় জালনোট প্রতিরোধে সচেতনতামূলক ওয়ার্কশপ

আসন্ন বাজেটে উপকূলের জন্য বিশেষ বরাদ্দের দাবি ক্লাইমেট অ্যাকশন ফোরামের সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: সংবাদ সম্মেলনে উপকূলীয় এলাকার জলবায়ু সংকট, পরিবেশগত ঝুঁকি ও মানুষের জীবন-জীবিকার নানা দিক তুলে ধরে ২১ দফা দাবি উপস্থাপন করা হয়।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন ও জীবিকা রক্ষায় আসন্ন জাতীয় বাজেটে পৃথক ও পর্যাপ্ত বরাদ্দের দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠন ক্লাইমেট অ্যাকশন ফোরাম। একই সঙ্গে উপকূল রক্ষায় দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা নেয়ার আহ্বানও জানিয়েছে সংগঠনটি। রবিবার(২৪ মে) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে উপকূলীয় এলাকার জলবায়ু সংকট, পরিবেশগত ঝুঁকি ও মানুষের জীবন-জীবিকার নানা দিক তুলে ধরে ২১ দফা দাবি উপস্থাপন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুস সালাম। স্বাগত বক্তব্য দেন ক্লাইমেট অ্যাকশন ফোরামের সদস্য সচিব শেখ আসাদ । এ সময় সংগঠনের
টিম রিডার শারমীন আরা লীনা, ফোরামের সদস্য সৈয়দ শওকত হোসেন, নারগীস আক্তার ইভা, ইসরাত জাহান উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বলা হয়, দেশের উপকূলীয় অঞ্চল এখন জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক সংকটের মুখে রয়েছে। বিশেষ করে বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, বরগুনা ও পটুয়াখালীর মতো জেলাগুলো ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, লবণাক্ততা বৃদ্ধি, পানি সংকট ও ভূমি ক্ষয়ের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে।
সংবাদ সম্মেলনে উপকূল রক্ষায় দ্রুত ‘উপকূল উন্নয়ন বোর্ড’ গঠন, উপকূলকে জলবায়ু ও দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা, জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ নিশ্চিত, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নদী ও খাল খনন, নিরাপদ পানির স্থায়ী ব্যবস্থা এবং জলবায়ু সহনশীল কৃষি সম্প্রসারণের দাবি জানানো হয়। পাশাপাশি সুন্দরবন রক্ষায় কার্যকর উদ্যোগ নেয়ার কথাও বলা হয়।
এছাড়া উপকূলীয় মানুষের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি বাড়ানো, দুর্যোগ সহনশীল আবাসন নির্মাণ, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র সংস্কার, উপকূলজুড়ে সবুজ বেষ্টনী গড়ে তোলা, স্বাস্থ্যসেবা জোরদার এবং সমুদ্রগামী জেলেদের জন্য জীবনবীমা ও ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন লিডার্সের অ্যাডভোকেসি ও সক্ষমতা উন্নয়ন কর্মকর্তা বিপাশা অধিকারী।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট