বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :

খুলনা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত: পাইকগাছার ওয়াসিউজ্জামান চৌধুরী

  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২৪১ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: জাতীয় শিক্ষা পদক-২০২৬ এ খুলনা জেলা পর্যায়ে “শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)” হিসেবে নির্বাচিত হয়েছেন পাইকগাছা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। এ অর্জনে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা, সততা, জবাবদিহিতা এবং জনবান্ধব কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা অর্জন করেছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। দায়িত্ব পালনের শুরু থেকেই শিক্ষা খাতের উন্নয়ন, বিদ্যালয় পরিদর্শন, শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, ওয়াসিউজ্জামান চৌধুরীর দক্ষ নেতৃত্বে পাইকগাছা উপজেলার শিক্ষা, প্রশাসন ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। তাঁর এই অর্জনে উপজেলাবাসী গর্বিত ও আনন্দিত।

সুধীজনরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ কর্মজীবনের আরও সাফল্য কামনা করেছেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews