1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
আকাশসীমা লঙ্ঘনে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের জঙ্গল সলিমপুরে হামলাকারীদের কঠোর হস্তে নির্মূল করা হবে-স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকাসহ বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত বাগেরহাটে চুইঝালের ঝাঁজে সরগরম ঈদের বাজার, বেড়েছে দামও সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ‘চাচা ভাইরপো’ বাহিনীর দুই সদস্য আটক খুলনা সার্কিট হাউজ মাঠে ঈদজামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন করলেন কেসিসি প্রশাসক পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবির প্রেসিডেন্টের সাক্ষাৎ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী দ্রুত ছড়াচ্ছে কালশী বস্তির আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিস

খুলনা সার্কিট হাউজ মাঠে ঈদজামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন করলেন কেসিসি প্রশাসক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু মঙ্গলবার সার্কিট হাউজ মাঠে আসন্ন ঈদ-উল-আযহার প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে প্রস্তুতি বিষয়ে কেসিসি প্রশাসক গণমাধ্যমকর্মীদের বলেন, খুলনা সার্কিট হাউজ মাঠে ঈদ-উল-আযহার জামাত প্রস্তুতি কাজ সফল করার জন্য সকল সংস্থা দায়িত্ব নিয়ে কাজ করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নিদের্শনা মেনেই যৌথভাবে কাজ করে যাচ্ছি। কোরবানিতে নগরবাসীর সুবির্ধাথে নগরীর একশত ৪০টি স্থানে পশু কোরবানির স্থান নির্ধারণ করা হয়েছে। এই স্থানগুলোতে নগরবাসী কোরবানি করবেন। কেসিসির পরিচ্ছন্নতাকর্মীরা ব্লিচিং পাউডার ও স্যাভলন দিয়ে রাস্তা পরিস্কার করবে। ড্রেনে কোন বর্জ্য ও রক্ত না ফেলে, নির্দিষ্ট স্থানে কোরবানির বর্জ্য রাখতে হবে। খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি আরও বলেন, বেলা দুইটা থেকে রাত ১০টার মধ্যে বর্জ্য অপসারণের চেষ্টা করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করেছে। নদী পথেও আইনশৃঙ্খলা বাহিনী টহল জোরদার করেছে। নগরবাসী স্বাচ্ছন্দ্যে ও নিরাপত্তার সাথে ঈদের জামাতে অংশগ্রহণ এবং পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, এবারই প্রথম মহিলারা পর্দা সহকারে খুলনা সার্কিট হাউজ ময়দানে ঈদের জামাতে নামাজ আদায় করতে পারবেন।
পরিদর্শনকালে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন, কেএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল নিস্তার আহম্মেদ, কেসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, জেলা প্রশাসক হুরে জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, মহানগর বিএনপির সভাপতি এ্যাড. এস এম শফিকুল আলম মনা, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, কেসিসি, কেএমপি কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, খুলনা সার্কিট হাউজ মাঠে ঈদ-উল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাতটায়। দ্বিতীয় জামাত সকাল আটটায় ও তৃতীয় জামাত সকাল নয়টায় খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে খুলনা টাউন জামে মসজিদে সকাল সাতটায় প্রথম জামাত, আটটায় দ্বিতীয় এবং সকাল নয়টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল সাড়ে সাতটায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে এবং সকাল সোয়া সাতটায় নূরনগর মেট্রোপলিটন মডেল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট