1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
২০২২ সালের বিশ্বকাপজয়ী ১৭ ফুটবলার আছেন আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপেও ১০০ জনকে বাংলাদেশে ফেরত পাঠাল বিএসএফ কোরবানির বর্জ্য অপসারণ পরিদর্শনে প্রধানমন্ত্রী পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো ঈদ-উল আযহা ফিলিস্তিনিদের নির্যাতন করায় ইসরায়েলি ৪ সংস্থার ওপর ইইউর নিষেধাজ্ঞা মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত সবাই সঠিক দায়িত্ব পালন করলে কাঙ্ক্ষিত দেশ গড়ে তোলা সম্ভব-প্রধানমন্ত্রী ঈদের প্রধান জামাতে নামাজ পড়লেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চামড়া পাচার ও পুশইনরোধে বিজিবি সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত

পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো ঈদ-উল আযহা

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল আযহা পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় পাইকগাছা পৌর সদরের ৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি আশরাফুল ইসলাম রাহমানি।

ঈদের নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

ঈদগাহ ময়দানে নামাজ ও সার্বিক শৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসন ও পাইকগাছা পৌরসভা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

এসময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আঃ মজিদ, জামায়াতের জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র কামাল আহমেদ সেলিম নেওয়াজ, সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল আজহার আলী, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীনসহ আলেম-ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এছাড়াও পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ-উল আযহার জামাত অনুষ্ঠিত হয়। পরে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে মুসল্লিরা পশু কুরবানিতে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট