বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সর্বশেষ :

দাকোপে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ মে) জোহরবাদ উপজেলা সদর চালনা ডাকবাংলাস্থ দলীয় কার্যালয়ে চালনা পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মোজাফফর হোসেন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান। বিশেষ অতিথি ছিলেন চালনা পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব আল আমিন সানা। উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক যথাক্রমে আয়ুব আলী কাজী, মোস্তাফিজুর রহমান মোস্তাক, কামরুজ্জামান টুকু, ইমরান হোসেন পলাশ, হাফিজুর রহমান সানা, এস এম গোলাম কাদের। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল হালিম হাওলাদার, আব্দুর রাজ্জাক শেখ, আঃ সাত্তার সরদার, ফজজুল করিম, হয়রত আলী, মাহাবুব মৃধা, রনি মন্ডল, তৈয়েব আলী, রবিউল ইসলাম মনা, রতন রায়, মেহেদি মোল্ল্যা, সাইদ গাজী, বাবু সরদার, তায়েব আলী, আজিম হাওলাদার, শফিকুল ইসলাম, আব্দুল্লাহ, মিরারুল ইসলাম, শরিফুল ইসলাম, জি এম রুম্মন প্রমুখ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews