1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
তারাকান্দায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঐতিহ্যবাহী খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৮০ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত পাইকগাছায় জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী, আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত দাকোপে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত বাগেরহাটে ছোট ভাইয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ বোনের সংবাদ সম্মেলন সবাইকে নিজ অবস্থানে থেকে রাষ্ট্র গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নিম্ন আয়ের মানুষের হাতে উপহার তুলে দিলেন প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালন

পাইকগাছায় জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী, আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদুল আজহা উপলক্ষে ঈদ পুনর্মিলনী, আলোচনা সভা, দোয়া মাহফিল ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৩০ মে) দুপুরে পাইকগাছা সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে উপজেলা জামায়াতের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা আবুল কালাম আজাদ এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সুপার মাওলানা আমিনুল ইসলাম ও কাজী তমজীদ আলম।

এছাড়া অনুষ্ঠানে উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল খালেক, সাবেক আমীর মাস্টার মঈন উদ্দিন আহমেদ, পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুল্লাহ আল মামুন, ডা. আছাদুল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা ঈদুল আজহার ত্যাগ ও কোরবানির শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে বাস্তবায়নের আহ্বান জানান। তারা ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা, সামাজিক সম্প্রীতি জোরদার এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শেষপর্বে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথি ও হাজারো নেতা-কর্মী সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রীতিভোজে অংশ নেন। ঈদ-পরবর্তী এ মিলনমেলা নেতা-কর্মীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট