বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সর্বশেষ :

ঐতিহ্যবাহী খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৮০ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

বর্ণাঢ্য আয়োজনে ঐতিহ্যবাহী খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৮০ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ মে) সকাল ১১ টায় খুলনা নগরীর খালিশপুর চরেরহাটে অবস্থিত ঐতিহ্যবাহী খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে ১৯৮০ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

শুরুতে বেলা সাড়ে ১১ টায় শিক্ষার্থীরা একই রঙ্গের গেঞ্জি পরিধান করে শৈশবের সকল বন্ধুদের সাথে নিয়ে বর্ণাঢ্য র‌্যালি বের করে, র‌্যালিটি বিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুনরায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এসে শেষ হয়।
র‌্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপণ, সংক্ষিপ্ত আলোচনা, স্মৃতিচারণ, ১৯৮০ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের পরিবারের ছোট-বড় সকল সদস্যদের নিয়ে বিভিন্ন খেলার আয়োজন করা হয়। দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ে ছিলো উৎসব মূখর পরিবেশ।

অনুষ্ঠানে প্রাক্তন কৃতি ও সফল শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ফেরদৌস মাসুদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এস এম হুমায়ুন কবির, অতিরিক্ত সচিব (অব:) হাফিজুর রহমান, হ্যামকো গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এটিএম গোলাম মোস্তফা, গণমাধ্যম কর্মী শেখ জাকির হোসেন, বাংলাদেশ নৌবাহিনী কর্মকর্তা জিয়াউল হক (শিলু), ইঞ্জিনিয়ার ইনসান আলী, ইঞ্জিনিয়ার অশোক কুমার, আমেরিকান প্রবাসী মেহেরুন নেছা বুলু সহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক (অব:) কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ীগণ।

এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের ১৯৭৯ ও ৮১ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত হয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews