বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সর্বশেষ :

বিশ্ববিদ্যালয়ভিত্তিক সংগঠন ‘বন্ধন’ ও ‘একতা’-এর উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এর ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন

  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এর ৪৫ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শনিবার (৩০ মে) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ভিত্তিক সংগঠন ‘বন্ধন’ ও ‘একতা’-এর উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এস্টেট শাখার প্রধান ও উপ-রেজিস্ট্রার এস. এ. মোহাম্মদ আলী এর সভাপতিত্বে এবং উপ-রেজিস্ট্রার মোঃ আতিয়ার রহমান এর সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনুর রশীদ খান, এনটিএ এর সভাপতি প্রফেসর শেখ মাহমুদুল হাসান পলাশ, বিএনপি নেতা মোঃ তরিকুল ইসলাম জহির সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দোয়া অনুষ্ঠানে শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, প্রফেসর ড. মোঃ রায়হান আলী, প্রফেসর ড. এটিএম জহির উদ্দিন, প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত শুভ, প্রফেসর শরীফ মোহাম্মদ খান, প্রফেসর খান মেহেদী হাসান সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ।

এছাড়াও অনুষ্টানে উপস্থিত ছিলেন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক শেখ সারাফাত আলী দুলু, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক আবু সালেহ মোঃ পারভেজ, প্রশাসন শাখার প্রধান ও উপ-পরিচালক মোঃ জাবেদ এলাহি, , অডিট সেলের প্রধান ও উপ-পরিচালক (অডিট) এস. এম. আব্দুল্লাহ শাহানুর কবীর অয়ন, সাবেক উপ-রেজিস্ট্রার আব্দুর রহমান, উপ-পরিচালক এস. এম. জাকির হোসেন, উপ-রেজিস্ট্রার নাহিদ পারভিন, উপ-পরিচালক শাকিল রহমান, মোঃ মিজানুর রহমান খান মুকুল, উপ-রেজিস্ট্রার শেখ মোঃ আব্দুল্লাহ, এস. আতিকুর রহমান, রবিউল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, এ কে এম আলমগীর হাবিব, সিরাজুল ইসলাম , মোঃ আশিক সিদ্দিকী, কুদরতি এলাহী রঞ্জু, সহকারি রেজিস্টার শেখ আফসার উদ্দিন, শফিকুল ইসলাম, মোঃ কামরুজ্জামান তুহিন , জসীমউদ্দীন , শাহারা বানু সহ অন্যান্য
কর্মকর্তা বৃন্দ ।

কর্মচারীদের মধ্যে ছিলো উল্লেখযোগ্য উপস্থিতি। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মোঃ আলম শেখ, মোঃ শফিউল আলম সুমন,
শাহনাজ খান রিপন আবু ছালেহ, মোঃ মোস্তাফিজুর রহমান বাবু, এস. এম. মফিজুর রহমান, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ সাজ্জাদ হোসেন, মোঃ মহিদুল ইসলাম, নজরুল গাজী, মফিজসহ আরও অনেকে।

এছাড়াও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা আরিফ ইমতিয়াজ খান, সাবেক ভিপি মোল্লা মারুফ রশিদ, সাবেক ছাত্রনেতা হাসিরুল ইসলাম নিক, নিয়াজ আহমেদ তুহিন, আশরাফুল ইসলাম নূর, সেলিমুল আজাদ, সালাউদ্দিন আহমেদসহ আরও অনেকে।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয় উন্নয়নে তাঁর ঐতিহাসিক ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
পরিশেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews