1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
সামনে কঠিন সময়, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে-প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের সহায়তায় ২৮ কোটি ৫৮ লাখ টাকা দিলো ফিনল্যান্ড চিতলমারীতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন ও দোয়া মাহফিল বিশ্ববিদ্যালয়ভিত্তিক সংগঠন ‘বন্ধন’ ও ‘একতা’-এর উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এর ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন বেনাপোল সীমান্তে ১৬ কেজি গাঁজা সহ ভারতীয় বিভিন্ন ধরনের পন্য জব্দ তারাকান্দায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঐতিহ্যবাহী খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৮০ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত পাইকগাছায় জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী, আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত দাকোপে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

চিতলমারীতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন ও দোয়া মাহফিল

  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি:: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাগেরহাটের চিতলমারী উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন দোয়া এবং আলোচনা সভা করেছে। রোববার (৩১ মে) বিকেল ৫টায় উপজেলা পরিষদ মিলনাতয়নে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল শুরু হয়।
উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শরিফুল হাসান অপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির বাগেরহাট-১ আসনের নমিনি কপিল কৃষ্ণ মন্ডল। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ঈমাম মাওলানা ওসমান গনি।
চিতলমারী উপজেলা যুবদলের আহবায়ক জাকারিয়া মিলন ও সদস্য সচিব শেখ আছাদুজ্জামান আছাদের সঞ্চালনায় এ সময় বিশেষ অকিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট রুনা গাজী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট অসীম কুমার সমাদ্দার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট ফজলুল হক, সাবেক ছাত্রদল নেতা গোলাম ফারুক বুলু ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শিপন মুন্সি।
এ সময় আরও বক্তব্য রাখেন বড়বাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শেখ সেলিম, চিতলমারী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি খান মনিরুজ্জামান, কলাতলা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান কচি, চরবানিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাহিদুর রহমান, শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নোয়াবালী, উপজেলা মহিলা দলের সাধারন সম্পাদক পাঁপড়ী ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক লিমন বিশ্বাস ইউনুস ও উপজেলা তাঁতীদলের সভাপতি মামুন তালুকদার।
শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপজেলার ৭ টি ইউনিয়ন বিএনপি তার বিভিন্ন সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট