1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
বুকে ব্যথা নিয়ে সিসিইউতে রামিসার বাবা, দেখতে গেলেন ডা. শফিকুর রহমান ছুটি শেষে প্রথম কর্মদিবসে অফিস করতে এলেন প্রধানমন্ত্রী বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন পাইকগাছায় বিদ্যুৎ উপকেন্দ্র পরিদর্শনে এমপি মাওঃ আবুল কালাম আজাদ তারাকান্দায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার বিএসএফের ঠেলে পাঠানো ১০ জন আটকে আছেন সীমান্তের শূন্যরেখায় সামনে কঠিন সময়, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে-প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের সহায়তায় ২৮ কোটি ৫৮ লাখ টাকা দিলো ফিনল্যান্ড চিতলমারীতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন ও দোয়া মাহফিল বিশ্ববিদ্যালয়ভিত্তিক সংগঠন ‘বন্ধন’ ও ‘একতা’-এর উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এর ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন

বিএসএফের ঠেলে পাঠানো ১০ জন আটকে আছেন সীমান্তের শূন্যরেখায়

  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত দিয়ে ১০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তারা বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রামের বোম্বে তলার খড়ের মাঠে জিরো লাইনে অবস্থান করছে।

সোমবার (১ জুন) গভীর রাতে কাঁটাতারের গেটখুলে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। বিজিবি ঘটনাটি জানতে পেরে তা প্রতিহত করে।

বিজিবি সূত্রে জানা গেছে, বেনাপোলের সাদিপুর সীমান্ত এলাকায় সোমবার গভীর রাতে নারী, পুরুষ ও শিশুসহ প্রায় ১০ জনকে ঠেলে পাঠিয়েছে। এ সময় যশোর ৪৯ ব্যাটালিয়নের টহল দলের বিজিবি সদস্যরা তাদের আটকে দেয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএসএফের ঠেলে পাঠানো ১০ জন নারী-পুরুষ ও শিশু বেনাপোল সীমান্তের সাদিপুর মাঠের ভারত-বাংলাদেশের জিরো লাইনে অবস্থান করছে। বিষয়টি সমাধানের জন্য বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি সমাধানের জন্য বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট