1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বাগেরহাটে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল দাকোপে আলোচীত মামলার আসামী গ্রেফতারের দাবীতে বিক্ষোভ-স্বারকলিপি প্রদান মশা নিধন দেখতে ফ্লোরিডায় নয়, ডোবার পাশে বসলেই হবে-প্রধানমন্ত্রী রুশ সেনাবাহিনীর কাছে ৩০ বাংলাদেশি যুবককে বিক্রির অভিযোগ মন্ত্রীর এলপিজির নতুন দাম নির্ধারণ, কার্যকর সন্ধ্যা থেকে মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২০ জনকে আটক করেছে নৌবাহিনী প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক-জেলে পরিবারের ভাগ্যের উন্নয়নে খাল খনন কর্মসূচি চালু করেছেন-এমপি আমীর এজাজ খান নৌকাডুবিতে খালা-ভাগনির মৃত্যু: শোকসন্তপ্ত পরিবারের পাশে ইউএনও আমিনুল ইসলাম খান জাহান আলীর দিঘিতে কুমিরের হামলা: ৯ ঘণ্টা পর নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার জলবায়ু-ঝুঁকিপূর্ণ জনপদে শিক্ষার নবজাগরণ ঃ দাকোপে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক-জেলে পরিবারের ভাগ্যের উন্নয়নে খাল খনন কর্মসূচি চালু করেছেন-এমপি আমীর এজাজ খান

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

দাকোপ(খুলনা)প্রতিনিধি:: বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক-জেলে পরিবারের ভাগ্যের উন্নয়নে খাল খনন কর্মসূচি চালু করেছেন এ কথা উল্লেখ করে খুলনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খান বলছেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে, তাই কৃষকের স্বপ্ন পুরণে তৎকালিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মেঘা প্রকল্পের মাধ্যমে খাল খনন করে এদেশের অসহায় কৃষক পরিবার ও জেলে পরিবারের ভাগ্যের উন্নয়ন ঘটিয়ে ছিলেন। আজ তার সুযোগ্য পুত্র ও উত্তরসুরি বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসুচি হাতে নিয়ে কাজ শুরু করেছেন। খাল খনন প্রক্রিয়ার কাজ সম্পন্ন হলে ওই সব খালে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে কৃষক তার আবাদি ফসলী জমিতে প্রয়োজনীয় সেচ ব্যবহারের মাধ্যমে দুই ফসলী আমন আবাদের পাশাাপাশি রবি শস্যা উৎপাদন করতে পারবেন। জেলে পরিবারের লোকজন উন্মুক্ত এসব খাল থেকে বিভিন্ন প্রজাতির মাছ আহরণের মাধ্যমে নিজেদের চাহিদা মিটিয়ে বাজার জাত করে আর্থিক লাভবান হতে পারবেন। আবারও মাছে-ভাতে বাঙ্গালী হিসেবে আমরা নিজেদেরকে মেলে ধরতে পারবো। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অসহায় পরিবারের মাধ্যে ফ্যামেলি কার্ড বিতরণ কার্য্য চালু করেছেন এবং পর্যায় ক্রমে দাকোপ-বটিয়াঘাটা উপজেলাসহ দেশের সব উপজেলায় এ কার্ড চালু করা হবে। এ ছাড়াও এ সরকার খুব শিগ্ররই কৃষক পরিবারের মাঝে কৃষি কার্ড এবং অসহায় পরিবারের মধ্যে স্বাস্থ্য সেবা কার্ড চালু করবেন।

তিনি (২ জুন) মঙ্গলবার দুপুরে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) এর আয়োজনে এবং সুইডিশ দূতবাস ঢাকার অর্থায়নে দাকোপ উপজেলা সদর ১নং পানখালী ইউনিয়নের সৈয়াতিয়া খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
চালনা পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক ও পিআইসি সভাপতি শেখ মোজাফ্ফার হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা যুবদল নেতা শেখ আব্দুর রাজ্জাকের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান, দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ খায়রুল বাশার, চালনা পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব আল-আমীন সানা, সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) এর ম্যানেজার মোঃ সরোয়ার হোসেন, চালনা পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল বারিক শেখ, চালনা পৌরসভার সাবেক কাউন্সিলর আইযুব আলী কাজী, সাবেক ইউপি চেয়ারম্যান শিকদার সোহরাব হোসেন, বিএনপি নেতা শেখ গোলাম কাদের, ইউপি সদস্য ও প্রকল্প পিআইসি শেখ শোরশেদ আলম, ইউপি সদস্য হানজালা শেখ, ইউপি সদস্য রাশেদুজ্জামান বাবু,বিএনপি নেতা শেখ রফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন শেখ, তরিকুল ইসলাম শেখ, মোঃ সাইফুল ইসলাম সানা,আব্দুস সত্তার সরদার, উপজেলা ছাত্রদলের নেতা জি এম রুমন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট